আই-লিগ ২০১৮-১৯: সামনে বড় ম্যাচ! চ্যাম্পদের হারিয়ে জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ

পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে দারুণভাবে আইলিগ ২০১৮-১৯ মরসুমটা শুরু করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমে ঘরের মাঠে লিড শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসি এবং পরে পাহাড়ে আইজল এফসির বিরুদ্ধে হেরে সেই ছন্দটা হারিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে খারাপ শুরু করেও আইলিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব ধীরে ধীরে লিগে এগোতে শুরু করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর), কলকাতার যুবভারতী স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হচ্ছে। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে আছে মিনার্ভা। অপরদিকে লিগ শীর্ষে শুরু করে এখন মাত্র ৬ পয়েন্ট নিয়ে লাল-হলুদ নেমে গিয়েছে ৮ নম্বরে। তবে তারা দুটি ম্যাচ কম খেলেছে।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

আক্রমণভাগ ও রক্ষণ নিয়ে সেরকম সমস্যা না থাকলেও লাল হলুদকে এই মরসুমে ভোগাচ্ছে দলের মাঝমাঠ। আইলিগ শুরুর আগেই আল-আমনা চোট পাওয়ায় ঘেঁটে গিয়েছে কোচ আলেহান্দ্রো মেনেন্দেজের পরিকল্পনা। তাঁকে রাখা হবে না ছেড়ে গিয়ে অন্য বিদেশী নেওয়া হবে তা ছিক করা হবে মিনার্ভা ম্য়াচের পরই।

এই মরসুমেই মিনার্ভা থেকে লাল হলুদে যোগ দেওয়া কাশিম আইদারা এখনও কোচের মন জয় করতে পারেননি। গত চার ম্যাচেই রাইট ব্য়াক কমলপ্রিত সিংকে ডিভেন্সিভ মিডফিল্ট পজিশনা খেলিয়েছেন তিনি। কিন্তু পর পর দুই হারের পর মিনার্ভা ম্যাচেই কপাল খুলতে পারে কাশিমের।

আইজল ম্যাচে মশাল বাহিনীর কোচ তিন কাঠির নিচে রক্ষিত দাগারের বদলে উবেইদকে খেলিয়েছিলেন। তবে মঙ্গলবার মিনার্ভার বিরুদ্ধে ম্যাচে গোলে মিনার্ভারই প্রাক্তন ফুটবলার দাগার ফিরবেন বলেই খবর পাওয়া গিয়েছে।

মিনার্ভা পাঞ্জাব দলের খবর

মিনার্ভা পাঞ্জাব দলের খবর

ইন্ডিয়ান অ্যারোজকে ১-০ গোলে হারিয়ে কলকাতার মাঠে নামছে মিনার্ভা পাঞ্জাব। আইলিগের খেলা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু লাল হলুদের সঙ্গে সুখদেব সিং-কে সই করানোকে কেন্জ্র করে বিবাদে জড়িয়েছে পাঞ্জাবের দলটি। যার জেরে কলকাতার বড় ক্লাবেব উপর দলবদল সংক্রান্ত নিষেধাজ্ঞার শাস্তি চেপেছে।

মাঠের বাইরের সেই ঘটনা কিন্তু মিনার্ভাকে মঙ্গলবারের ম্যাচে বাড়তি তাতিয়ে দিতে পারে।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

গত বছরই আইলিগে প্রথম খেলতে এসেছিল মিনার্ভা পাঞ্জাব। প্রথমবারেই আই লিগ চ্যাম্পিয় হলেও ইস্টবেঙ্গলকে কিন্তু এখনও হারাতে পারেনি তারা। গত আই লিগে এই দুই দলের মুখোমুখি সাক্ষাতে কলকাতায় প্রথম ম্যাচটি অমিমাংসিত ছিল। ফিরতি লেগে কেভিন লোবোর গোলে জিতেছিল লাল হলুদ।

৩০/০১/২০১৮: ইস্টবেঙ্গল ২-২ মিনার্ভা পাঞ্জাব

১৩/০২/২০১৮: মিনার্ভা পাঞ্জাব ০-১ ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল - হার, হার, জয়, জয়, জয়

মিনার্ভা পাঞ্জাব - জয়, ড্র, হার, জয়, হার

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল (৫-৩-২): রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, জনি অ্যাকোস্টা, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহাম্মদ, লালদানমাওয়িয়া রালতে, কাশিম আইদারা, লালরিনডিকা রালতে, ইয়ামি লংভা, এনরিকে এস্কেদা, জবি জাস্টিন

তারকা - এনরিকে এস্কেদা, বোরহা গোমেজ পেরেজ, জনি অ্যাকোস্টা,

মিনার্ভা পাঞ্জাব (৪-৪-২): অর্শদীপ সিং (গোলরক্ষক), শৌভিক দাস, ল্যান্সিন তুরে, হর্হে রদ্রিদেজ, থৈবা সিং, আমানদীপ সিং, ফিলিপ এনজোকু, আকাশ সাঙ্গোয়ান, উইলিয়াম ওপোকু, বালা দাহির, মইনুদ্দিন খান

তারকা - ল্যান্সিন তুরে, উইলিয়াম ওপোকু, ফিলিপ এনজোকু,

কখন কোথায় দেখবেন?

কখন কোথায় দেখবেন?

ইস্টবেঙ্গল বনাম মিনার্ভা পঞ্জাব

তারিখ- মঙ্গলবার, ৪ ডিসেম্বর

সময় - বিকাল ৫টা

সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩

লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

যুবভারতীতে মঙ্গলবার এক জমজমাট ম্যাচ হতে চলেছে। সামনেই বড় ম্যাচ, তার আগেই জয়ের সরণিতে ফিরতে চায় লাল-হলুদ। আর মিনার্ভা পাঞ্জাবও বাড়তি উদ্যম নেবে তাদের জয়ের ছন্দটা ধরে রেখে লিগ টেবিলে আরও উপরে উঠতে। আইলিগের এই মরসুমের প্রেক্ষিতে এই ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 3, 2018, 18:53 [IST]
Other articles published on Dec 3, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+