আই-লিগ ২০১৮-১৯: কলকাতার মাঠে খেলতে নামছে কাশ্মীরের দল! জিতলেই লিগ শীর্ষে লাল-হলুদ

শুক্রবার (২৮ ডিসেম্বর), কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আই লিগ ২০১৭-১৮ মরসুমের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার বড় ক্লাব ইস্টবেঙ্গল ও এবারই প্রথম আই লিগ খেলতে আসা রিয়াল কাশ্মীর এফসি। গত ৩ ম্য়াচে পর পর জয়ে লাল-হলুদকে দারুণভাবে আইলিগ জেতার লড়াইতে ফিরিয়ে এনেছে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ আপাতত ১৫ পয়েন্ট। লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসি এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট আগে আছে। অর্থাত এই ম্য়াচে জিতলেই তাদের ধরে ফেলবে মেনেন্দেজের দল।

আই-লিগ ২০১৮-১৯: জিতলেই লিগ শীর্ষে লাল-হলুদ

অপরদিকে আবারই প্রথম আই লিগে খেললেও লিগ জেতার দৌড়ে আছে কাশ্মীরের দলটিও। ঘরের মাঠে বেশ ভালভাবে লিগ যাত্রা শুরু করার পর এবার কাশ্মীরের দলটি সারা ভারত জুড়ে ম্য়াচ খেলতে বেরিয়েছে। গত পাঁচ ম্যাচ তারা অপরাজিত। ইস্টবেঙ্গলের থেকে একটি ম্যাচ বেশি খেলে তারা ১ পয়েন্টে এগিয়ে আছে। অর্থাত শুক্রবার জিতলে তারাও লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

পর পর তিন ম্য়াচে হারের পর কলকাতা ডার্বিসহ লাগাতার জিতে ফের লিগটেবিলের উপরের দিকে উঠে এসেছে ইস্টবেঙ্গল। এক ম্যাচ করে বেশি খেললেও নেরোকা ও মোহনবাগানও লাল-হলুদের মতোই ১৫ পয়েন্টেই রয়েছে। কাজেই এই পরিস্থিতিতে যে করেই হোক মেনেন্দেজ জিততে চাইবেন এটাই স্বাভাবিক।

এস্কেদার চোট এখনও সাড়েনি। তবে লাল হলুদ কোচকে চিন্তামুক্ত করেছএন নবাগত হাইমে কোলাদো। দ্বিতীয় ম্য়াচেই গোল পেয়ে গিয়েছেন তিনি। ফলে হাইমে, রালতে, ব্র্যান্ডন ও দবি জাস্টিনের সমন্বয়ে ইস্টবেঙ্গলের গোল পাওয়ার চিন্তা দূর হয়েছে। আর রক্ষণে ভরসা দিচ্ছে জনি অ্যাকোস্টা ও বোরহা গোমেজের অভিজ্ঞতা। একমাত্র কার্ড সমস্যায় খেলতে পারবেন না বালি গগনদীপ।

রিয়াল কাশ্মীর দলের খবর

রিয়াল কাশ্মীর দলের খবর

লিগের শুরুর দিকে ভাল খেললেও গোল করার সমস্যায় ভুগছিল কাশ্মীরের দলটি। ব্রিটিশ কোচ ডেভ রবার্টসন-কে নিশ্চিন্ত করেছেন আবেদনেগো তেত্তেহ। দলে যোগ দিয়েই এই ঘানাইয়ান স্ট্রাইকার গত ৪ ম্য়াচে ৩টি গোল করেছেন। গত সপ্তাহের চেন্নাই সিটি ম্য়াচেও একমাত্র গোলটি এসেছিল তাঁরই পা থেকে।

তবে রিয়াল কাশ্মীরের প্রধান খেলোয়াড় মেসন রবার্সন ফুড পয়জনিং-এ ভুগছেন। শুক্রবার তাঁর খেলা নিয়ে সন্দেহ রয়েছে। ইস্টবেঙ্গলকে নজর রাখতে হবে আর্মান্দ বাজি, নোহেরে ক্রিজোদের উপর। তাদের পাশে কিন্তু বেশ মানানসই সুরচন্দ্র সিং, দানিশ ফারুকদের মতো ভারতীয় ফুটবলাররাও।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

এই বছরই আই লিগের দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠে এসেছে রিয়াল কাশ্মীর। এই প্রথম তারা ভারতীয় ফুটবলের বড় ক্লাব ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে। এছাড়া এই প্রথম কলকাতার মাঠেও খেলবে কাশ্মীরের প্রথম আই লিগ দল।

ইস্টবেঙ্গল - জয়, জয়, জয়, হার, হার,

রিয়াল কাশ্মীর এফসি - জয়, ড্র, জয়, জয়, জয়,

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল (৪-৪-১-১): রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, জনি অ্যাকোস্টা, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহম্মদ, লালদানমাওয়িয়া রালতে, কাশিম আইদারা, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন ভানলালারেমডিকা, হাইমে কোলাদো, জবি জাস্টিন

তারকা - জবি জাস্টিন, বোরহা গোমেজ, হাইমে কোলাদো

রিয়াল কাশ্মীর এফসি (৪-২-৩-১): বিলাল খান (গোলরক্ষক), রাভানন, মহম্মদ হামাদ, মেসন রবার্টসন, লাভডে ওকেচুকু, বাজি আর্মান্দ, ফারহান গানি, সুরচন্দ্র সিং, আবেদনেগো তেত্তে, দানিশ ফারুক, ক্রিজো

তারকা - ক্রিজো, দানিশ ফারুক, মেসন রবার্টসন

কখন কোথায় দেখবেন?

কখন কোথায় দেখবেন?

ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর এফসি

তারিখ- শুক্রবার, ২৮ ডিসেম্বর

সময় - বিকাল ৫টা

সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩

লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 27, 2018, 19:52 [IST]
Other articles published on Dec 27, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+