আইলিগ ২০১৮-১৯: চেন্নাই সিটিই এগিয়ে! শঙ্করলাল বলছেন শনিবারই আইলিগের টার্নিং পয়েন্ট

শনিবার (১ ডিসেম্বর) আইলিগ ২০১৮-১৯ মরসুমের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান। আইলিগে প্রথম দুই ম্যাচে জয় না পেলেও ড্র করেছিল সবুজ মেরুন। তারপর ইন্ডিয়ান অ্যারোজ ও রিয়াল কাশ্মীর ম্যাচ জিতে দারুণ ছন্দ পেয়েছিলেন ডিকা কিসেকারা। কিন্তু, শেষ ম্যাচে ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে ৩-০ গোলে হারটা অনেক কিছু বদলে দিয়েছে।

আইলিগ ২০১৮-১৯: শঙ্করলাল বলছেন শনিবারই আইলিগের টার্নিং পয়েন্ট

এই একটি হারেই বাগান শিবিরের গলায় চেপে বসেছে চাপ। চাপ বেড়েছে কোচ শঙ্করলালের উপরও। লিগের শুরু থেকেই সবুজ মেরুনের খেলা অনেক প্রাক্তন মোহনবাগান ফুটবলারেরই মনে ধরেনি। হারের পর তাঁরাও মুখ খুলতে শুরু করেছেন। তাছাড়া এই ম্যাচের পরই আগামী ১৬ ডিসেম্বর বড় ম্যাচ। কাজেই তার আগে জয়ে ফিরতেই হবে বাগানকে। এই অতি গুরুত্বপূর্ণ আইলিগ ম্য়াচের আগে কোচ শঙ্করলাল কি বললেন দেখে নেওয়া যাক একনজরে।

মোটিভেশন

মোটিভেশন

মোহনবাগান কোচ অবশ্য চার্চিলের বিরুদ্ধে হার নিয়ে ভাবতে রাজি নন। তিনি জানিয়েছেন হারের পর ফুটবলার ও সাপোর্ট স্টাফদের মধ্যে ওই ম্য়াচ নিয়ে আলোচনা হয়েছে। তবে তার আগে পর্যন্তচ মোহনবাগান বেশ ভাল খেলেছে বলে তিনি দাবি করেছেন। তাঁরা সেই ইতিবাচক দিকগুলি নিয়েই নিজেদের এই ম্যাচের আগে উজ্জীবিত করেছেন বলে জানিয়েছেন তিনি।

টার্নিং পয়েন্ট

টার্নিং পয়েন্ট

তিনি জানিয়েছেন লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি খুবই শক্তিশালী। কিন্তু তাদের বিরুদ্ধেও জেতা ছাড়া অন্য কিছু ভাবছেন না তাঁরা। জানিয়েছেন চেন্নাইয়ের বিরুদ্ধে এতটুকু রাশ আলগা করা যাবে না। প্রত্যেককে সেরাটা দিতে হবে। কারণ এই ম্যাচই লিগের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মোহনবাগান হেরে গেলে খুবই চাপে পড়ে যাবে।

একটি বাজে দিন

একটি বাজে দিন

তবে চার্চিলের বিরুদ্ধে হারকে তিনি একটি বাজে দিন হিসেবেই বর্ণনা করেছএন। তাঁর যুক্তি ম্যাচে তাঁরা ১৩টি কর্নার পেয়েছিলেন, সোনির শটও পোস্টে লেগে বাইরে যায়। দলের সবাই একসঙ্গে খারাপ ফর্মে ছিলেন। এমনটা রোজ রোজ হয় না। কাজেই তাঁণরা বিশঅবাস করেন চেন্নাই সিটি এফসিকে হারানোর ক্ষমতা রয়েছে তাঁদের। তাঁরা নিজেদের উপর আস্থা হারাননি।

চেন্নাইই এগিয়ে

চেন্নাইই এগিয়ে

এত কিছু বলার পরও অবশ্য খুব একটা আত্মবিশ্বাসের চাপ পাওয়া যায়নি শঙ্করলালের কথায়। তিনি মেনে নিয়েছেন, শনিবারের ম্যাচে চেন্নাই সিটিই ফেভারিট। তিনি জানান, শেষ ম্যাচে মোহনবাগান একেবারেই খেলতে পারেনি, অপরদিকে চেনানই সিটি ধারাবাহিকভাবে ভাল খেলে আসছে। তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা দারুন ফর্মে আছেন, প্রচুর গোল করছেন। তাই তারাই ফেবারিট, এই বিষয়ে সন্দেহ নেই।

ছবি সৌ. - টুইটার / হিরো আইলিগ

গত মরসুমে চেন্নাই সিটির বিরুদ্ধে হারের পরই বাগান শিবির থেকে বিদায় ঘটেছিল কোচ সঞ্জয় সেনের। শঙ্করলালা কি শুনতে পাচ্ছেন?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 1, 2018, 13:20 [IST]
Other articles published on Dec 1, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+