অচলাবস্থা কাটিয়ে উপত্যকায় ফের আই লিগ, জিতল রিয়াল কাশ্মীর

রাজনৈতিক অস্থিরতার জেরে অচলাবস্থা কাটিয়ে ছন্দে ফেরা ভূস্বর্গে ফের আয়োজিত হল আই লিগের ম্যাচ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি-কে হারিয়ে নজির গড়ল রিয়াল কাশ্মীর। এক গোলে ম্যাচ জিতল স্থানীয় দল।

কাশ্মীরে আয়োজিত হওয়া এই মরশুমের প্রথম আই লিগ ম্যাচ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ের মধ্যেই প্রিয় দলের ম্যাচ দেখতে শ্রীনগরের টিআরসি টার্ফ গ্রাউন্ডে ভিড় জমান বহু মানুষ। ম্যাচের প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের ২২ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে গোল করেন দানিশ ফারুক ভাট। পাঁচ মিনিট পর হোম টিমের হয়ে ব্যবধান বাড়ান বাজিয়ে আর্মান্ড। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে রিয়াল কাশ্মীর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে চেন্নাই সিটি এফসি। আক্রমণে ঝাঁঝ বাড়ান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হাতেনাতে তার ফলও পেয়ে যান। ৪৮ মিনিটে গোল গিয়ে চেন্নাই-র হয়ে ব্যবধান কমান সৈয়দ সুহেইল পাশা। তবে অনেক চেষ্টা করেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি অ্যাওয়ে দল। ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতে রিয়াল কাশ্মীর।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আই লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর। ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সিটি এফসি। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আই লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সম পরিমাণ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 26, 2019, 17:01 [IST]
Other articles published on Dec 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+