চলতি মরসুমে আই লিগে প্রথম জয় ইস্টবেঙ্গলের,নেরোকাকে বড় ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড

আইলিগে তৃতীয় ম্যাচের গিয়ে জয়ের দেখা পেল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে পাহাড়ের দল নেরোকা এফসিকে ৪-১ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে ২-১ এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে এরপর বিপক্ষের জালে আরও দুটি গোল চাপিয়ে আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা ম্যাচ জিতে নেয় ।

ইম্ফলে এদিন ম্যাচের ২০ মিনিটে পোনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন স্যান্টোস। গঞ্জালেসকে ফাউল করা হলে ইস্টবেঙ্গল পোনাল্টির সুযোগ পায়। সেই সুযোগেই দলের হয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন স্যান্টোস।

৩১ মিনিটে এরপর নেরোকার হয়ে বাউবাকার দিয়েরা হেডে গোল করে দলকে সমতায় ফেরান। দু'মিনিটের মধ্যে পাহাড়ের দল অবশ্য ফের পিছিয়ে পড়ে। ৩৩ মিনিটে বাঁকানো ফ্রিকিকে এরপর নেরোকার জালে বল রাখেন গঞ্জালেস। ২-১ ব্যবধানে লড়াইয়ে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে এরপর পেনাল্টি থেকে স্য়ান্টোস (৫০মি) ও ৬৪ মিনিটে মার্কোসের গোলে স্কোরলাইন ৪-১ করে দেয় লাল-হলুদ ব্রিগেড। উল্লেখ্য লিগে এর আগে মিনার্ভা ও রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে দুই ম্যাচ ড্র করেছিল ইস্টবেঙ্গল।

৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি ড্রয়ের পর ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে লাল-হলুদ ব্রিগেড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 10, 2019, 16:42 [IST]
Other articles published on Dec 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+