বিশ্বকাপে -র ম্যাচ শুরু হতে বাকি রয়েছে বেশ কিছু দিন বাকি রয়েছে। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলবে। আর্জেন্তিনা খেলবে ইতালির বিরুদ্ধে।
[আরও পড়ুন:নেইমারকে নিয়ে যা ভাবেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার ]
লিওনেল মেসি বিশ্বকাপের অভিযানের আগে এই ম্যাচে আর্জেন্তিনার হয়ে গা ঘামিয়ে নিতে পারবেন। বার্সার জার্সি গায়ে মেসি একের পর এক সাফল্য পেরিয়ে চলেছেন। পাশাপাশি রেকর্ড বুকে রোজই নিজের নামের পাশে নতুন নতুন পরিসংখ্যান যোগ করছেন। রয়েছে ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ফিফার ব্যালন ডি অর জিতেছিলেন পাঁচবার।
কিন্তু আর্জেন্তিনার জার্সি গায়ে বারবার সাফল্যের কাছাকাছি পৌঁছেও শেষ ধাপে শুধু ব্যর্থতা সঙ্গী হয়েছে, তা সে বিশ্বকাপের ফাইনাল হোক বা কোপা ডেল -রে-র ফাইনাল। এমনকি শেষ বার কোপা ডেল-রে-র ফাইনালে হেরে আর্জেন্তিনার জার্সি আর মাঠে না নামার ঘোষণাও করে দিয়েছিলেন মেসি। ফের আবার পরিস্থিতি -বুঝে মেসি দলে ফেরেন। যার জন্য সমর্থকরা সকলেই বলেন মেসি ক্লাবের জার্সিতে সফল কিন্তু দেশের জার্সিতে বর্ণহীণ।
[আরও পড়ুন:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অভিযুক্ত অলিম্পিয়ান 'অর্জুন' সৌম্যজিত ঘোষ ]
দিয়েগো মারাদোনার সঙ্গে কখনই মেসিকে তুলনা করা যায় না, এমনকি তাঁকে সর্বকালীন সেরার তকমা দিতেও অনেক সমালোচক বিমুখ। ১৯৮৬ সালে প্রকৃত অধিনায়ক হিসেবে মারাদোনা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।
মেসি নিজেও এই অপবাদ দূরে সরিয়ে এবারের বিশ্বকাপে আবার নতুন করে প্রমাণ করার জন্য মরিয়া। তিনি বলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ চান আমার এই বিশ্বকাপটা ভালো যাক। আর সত্যি হল আমার এই বিশ্বকাপ দারুণ যাবে।
🗣️🇦🇷 | "I have seen in many places in the world that people want this to be a good World Cup for me. The truth is I find this amazing"
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) March 21, 2018
💬 @Argentina's Lionel Messi, speaking with @LaCornisaok ahead of important #WorldCup preparation matches pic.twitter.com/A9tpEMUDmp
এছাড়াও তিনি আরও বলেছেন, 'আমি অনেকবার এই ধরণের ম্যাচে কেঁদেছি, ফাইনালে হারের জন্য, যেটা সকলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ কিন্তু যেটা পাওয়া যায়নি। দেশের স্বপ্ন পূরণ করতে পারিনি। এটা একটা বড় আঘাত। '
২০২২ বিশ্বকাপের আগে মেসি নিজের ফুটবল কেরিয়ারের প্রায় শেষ লগ্নে পৌঁছে যাবেন। তাই বিশ্বকাপে আরও মরিয়া তিনি। পাশাপাশি শুধু মেসি নয়। ইতিমধ্যেই ৩০-র পাশে সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, জ্যাভিয়ের ম্যাসচেরানোর মতে আর্জেন্তাইন ফুটবলাররা। তাই সকলেরই ফোকাসে রাশিয়া বিশ্বকাপ।
[আরও পড়ুন:শামি-হাসিনের ব্যক্তিগত জীবনে ঢুকবে না বিসিসিআই, সাফ কথা রাজীব শুক্লা ]