শেষ মুহূর্তের গোলে, থ্রিলার লড়াইয়ে আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়র লিগে আরও এক ম্যাচে ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার সেফ ইউনাইটেডের বিরুদ্ধে ৩-৩ গোলে ম্যাচ ড্র করল ম্যাঞ্চেস্টার।

ম্যাচে জোড়া গোলে পিছিয়ে থাকা অবস্থায় লড়াইয়ে ফেরে ম্যাঞ্চেস্টার। এরপর ৩-২ এগিয়ে গিয়েও ম্যাচ বের করতে পারেনি তারা। ৯০ মিনিটে সেফ ইউনাইটেড তৃতীয় গোল দিয়ে ম্যাচে প্রত্যাবর্তন করে সমতায় ফেরে। ফলে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ডুয়েল ড্র হয়।

এই ম্যাচে তিনের বদলে ১ পয়েন্ট সংগ্রহ করতে পারায় লিগে এখন অনকটাই পিছিয়ে অবস্থান ম্যাঞ্চেস্টারের। ১৩ ম্যাচে এই ম্যাচ নিয়ে মোট ৫টা ম্যাচ ড্র করল ম্যাঞ্চেস্টার। লিগে এখনও পর্যন্ত ৪ ম্যাচ জয়, ৫ ম্যাচ ড্র ও ৪ ম্যাচে হেরেছে দল। এই ড্রয়ের ফলে লিগে এখন একেবারে খারাপ অবস্থায় ম্যাঞ্চেস্টার।

১৩ ম্যাচের পর তাঁদের সংগ্রহে মাত্র ১৭ পয়েন্ট। যার ফলে এখন লিগের পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার। যেখানে উলভস, সেফ ইউনাইটেড, বার্নলে, আর্সেনালের পরে লিগ টেবিলে পিছিয়ে ইউনাইটেড।

একনজরে পয়েন্ট টেবিল প্রিমিয়র লিগের প্রথম পাঁচে কোন দল

১) ১৩ ম্যচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল

২) ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দু'নম্বরে লেস্টার সিটি।

৩) ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ম্যাঞ্চেস্টার সিটি

৪) ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে চেলসি

৫) ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে উলভস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 25, 2019, 13:10 [IST]
Other articles published on Nov 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+