মানবিক মোহনবাগান, করোনা ঠেকাতে মুখ্যমন্ত্রীর পাশে সবুজ-মেরুন ব্রিগেড

ட்ரென்டிங் ஆகும் கோலியின் ட்வீட்- வீடியோ

দেশজুড়ে থাবা বসিছে করোনা। দেশে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে সংখ্যা ১৫। করোনার বিরুদ্ধে মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াল ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান।

রিলিফ ফান্ডে দান মোহনবাগানের

রিলিফ ফান্ডে দান মোহনবাগানের

করোনা সমস‌্যায় রাজ্যের মানুষের পাশে থাকতে, মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে মোহনবাগান ক্লাব ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের পক্ষ থেকে শুক্রবার রাতের দিকে মোহনবাগানের সরকারি ওয়েবসাইটে মুখ‌্যামন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায‌্য করার কথা ঘোষণা করা হয়েছে।

রাজ্যের অসহায় মানুষদের পাশে মোহনবাগান

রাজ্যের অসহায় মানুষদের পাশে মোহনবাগান

রাজ্যের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একাধিক বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগেই এবার সামিল মোহনবাগান। দ্বিতীয়বার আইলিগ জয়ী ক্লাব করোনার মাঝে লকডাউনের কারণে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিল। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে লড়াই চালাচ্ছেন, তাতে ময়দানের অন্য ক্লাবগুলিও তাঁদের সাধ্যমত এগিয়ে আসবে বলে মনে করছে মোহনবাগান।

ফুটবলাররাও এগিয়ে এলেন

ফুটবলাররাও এগিয়ে এলেন

মোহনবাগানের লিগ জয়ী ফুটবলাররাও কঠিন সময়ে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সাধ্যমত অণুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। সবুজ-মেরুন ব্রিগেডের লিগ জয়ের নায়ক ফ্রান গঞ্জালেজ ভিডিও বার্তায় সমর্থকদের ঘরে থাকতে অনুরোধ করেছেন। ভিডিওতে গঞ্জালেজ বলেন, 'বিশ্বজুড়ে এখন কঠিন পরিস্থিত চলছে। এই অবস্থায় সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। করোনার বিরুদ্ধে লড়াই জিতে আমরা সকল ফ্যানেদের সঙ্গে লিগ জয়ের উচ্ছ্বাস করব বলে প্রত্যাশায়। এখন তাই ঘরে থেকে নিজেদের জীবন সুরক্ষিত করুন।'

মুখ্যমন্ত্রীর পাশে সৌরভ

মুখ্যমন্ত্রীর পাশে সৌরভ

করোনায় গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিতে ৫০ লাখ টাকার চালের যোগান দিয়ে মুখ্যমন্ত্রীর লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 28, 2020, 13:25 [IST]
Other articles published on Mar 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+