কোপার আগে চোট নেইমারের, ধর্ষণের অভিযোগের পর ভাইরাল ব্রাজিলিয়ানের হোটেল ভিডিও

বিতর্কে তোলপাড় ফুটবল দুনিয়া। ভাইরাল নেইমারের হোটেল ভিডিও। সপ্তাহ ঘুরলেই ব্রাজিলের মাটিতে শুরু কোপা আমেরিকার আসর(১৪ জুন)। তার আগে বিতর্কের কেন্দ্রে ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক নেইমার।

তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর এখন প্রতিনিয়তই পুলিশের প্রশ্নের জবাবদিহি দিতে কেটে যাচ্ছে নেইমারের। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খোলামেলা পোশাক পরা এক অজ্ঞাত পরিচয় নারীর সঙ্গে নেইমারের হোটেল ভিডিও।

মুঠোফোনে ছড়িয়ে পরা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পর্তুগিজ ভাষায় ঐ অজ্ঞাত পরিচয় মহিলার সঙ্গে কথা বলছেন নেইমার। ভিডিও'র শুরুতে নেইমারের সঙ্গে মহিলা ভালো ব্যবহার করলেও পরে হাতাহাতিতে জড়ান দু'জন।

এরপর নেইমারের উপর চড়াও হয়ে বার কয়েক ব্রাজিলিয়ান ফুটবলারকে থাপ্পড় কসান তিনি। পাল্টা নেইমারকেও তার উপর আঘাত করতে দেখা যায়। ভিডিও'র সত্য়তা যাচাই না-হলেও নেইমারের হোটেল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে ফের চোটের কবলে নেইমার। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ফুটবল দুনিয়া যখন তোলপাড়, তখন কাতারের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচে চোট পেয়েছেন নেইমার। বৃহস্পিতবার ঘরের মাঠ কাতারকে ২-০ হারিয়েছে ব্রাজিল। ডান পায়ের গোড়ালির লিগামেন্টে নতুন করে গুরুতর চোট পেয়ে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান।

ব্রাজিলিয়ান কোচ তিতে নেইমারের চোট গুরুতর নয় বলে জানালেও কোপা শুরুর আগে তারকা স্ট্রাইকারকে নিয়ে ব্রাজিল শিবিরে চিন্তা বাড়ল বলা চলে। উল্লেখ্য পিএসজি'র জার্সিতে চোট পেয়ে অস্ত্রোপচারের পর ২০১৮ ফুটবল বিশ্বকাপের আগে তিন মাসের বিশ্রামে ছিলেন নেইমি। এবার ফের বড়ো টুর্নামেন্টের সপ্তাহ খানেক আগে চোট পেলেন ব্রাজিলিয়ান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 6, 2019, 18:04 [IST]
Other articles published on Jun 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+