কোপা আমেরিকা টুর্নামেন্টের সেমিফাইনালে বড় অঘটন। গত দু'বারের চ্যাম্পিয়ন দল চিলিকে হারিয়ে ফাইনালে উঠল পেরু।
শক্তিশালী চিলির বিরুদ্ধে ৩-০ গোল ম্যাচ জিতল পেরু । ৮ জুলাই কোপা ফাইনালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। এই জয়ের ফলে ৪৪ বছর পর কোপা ফাইনালে উঠল পেরু। শেষবার ১৯৭৫ সালে কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলেছিল দক্ষিণ আমেরিকার এই দল। ১-০ গোলে ম্যাচ জিতে সেবার দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল পেরু।
এদিন সেমিফাইনালে প্রথমার্ধে চিলির জালে দুবার বল ঠেলে দিয়ে অর্ধেক ম্যাচ জিতে নেয় পেরু। ২১ মিনিটে পেরুর হয়ে প্রথম গোল ফ্লোরেসের। কার্রিলোর ঠিকানা লেখা পাস থেকে চিলির রক্ষণকে সরলরেখায় দাঁড় করিয়ে দুরন্ত ভলিতে স্কোরলাইন ১-০ করে দেন ফ্লোরেস।
Fizeram de novo! O Peru 🇵🇪 igualou sua maior vitória histórica contra o Chile 🇨🇱 em uma partida não amistosa: 3 a 0 na #CopaAmerica de 1949. pic.twitter.com/GyjPG9y781
— Copa América (@CopaAmerica) July 4, 2019
এরপর চিলির গোলকিপারের ভুলে ৩৮ মিনিটে দ্বিতীয় গোল পেরুর। রক্ষণ বাঁচাতে গিয়ে চিলির গোল কিপার ডি বক্সের বাইরে বেরিয়ে আসেন। সেই ভুলের সুযোগ নিয়ে কার্রিলোর পাস থেকে কামান দাগা শটে পেরুকে ২-০ এগিয়ে দেন য়োশিমার য়োটুন।
Lenda! Paolo Guerrero 🇵🇪 marcou contra o Chile, e com 13 gols, derrotou Eduardo Vargas 🇨🇱 como o jogador em atividade com mais gols na #CopaAmerica. pic.twitter.com/xheJcp6XiO
— Copa América (@CopaAmerica) July 4, 2019
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পেতে ব্যর্থ হয় চিলি। পাল্টা ৯১ মিনিটে তাপিয়ার পাস থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে পাওলো গুয়েরেরো গোল করে চিলির কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ৩-০ স্কোরে ম্যাচ জিতে নেয় পেরু।
O Peru 🇵🇪 venceu na segunda semifinal e disputará a final da @CONMEBOL #CopaAmerica contra o Brasil 🇧🇷. A Argentina 🇦🇷 e o Chile 🇨🇱 jogarão pelo 3º e 4º lugar. pic.twitter.com/wRkbnnUoX9
— Copa América (@CopaAmerica) July 4, 2019
২০১৫ ও ২০১৬ সালে শতবর্ষ কোপায় চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। উনিশের কোপা সেমিফাইনালে পেরুর কাছে এদিন লজ্জার হারের ফলে, কোপার মঞ্চে টানা তিন বার ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হল চিলির।
⚽🇵🇪 Os artilheiros do primeiro tempo! ⚽🇵🇪 #VibraOContinente #CopaAmerica pic.twitter.com/InQL1HfgWi
— Copa América (@CopaAmerica) July 4, 2019