৪ গোলে জিতল সিটি
সিটি বনাম ব্রাইটন ম্যাচে শুরুর ২মিনিটেই গোলের খাতা খোলেন কেভিন ডিব্রুইন। প্রথমার্ধের ৪২ মিনিটে এরপর সার্জিও অ্যাগুয়েরো স্কোরলাইন ২-০ করে দেন। ৫৫ মিনিটে আরও একটি গোল করেন তিনি। ৭৯ মিনিটে ম্যাচের শেষ গোল সিলভার।
জেতা ম্যাচ ড্র করল ইউনাইটেড
অন্যদিকে সাউদাম্পটনের বিরুদ্ধে ১০ মিনিটের মাথায় ড্যানিয়েল জেমসের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হল না ইউনাইটেডের। ৫৮ মিনিটে জানিকের গোলে সমতায় ফেরে সাউদাম্পটন।
|
অন্য ম্যাচের ফল
অন্য ম্যাচগুলির মধ্যে সেফ ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে আটকে গেল চেলসি। বোনমাউথের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে লেস্টার সিটি ও বার্নলির বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতল লিভারপুল।


Click it and Unblock the Notifications



















