ময়দানের দলবদলের খবর: আসন্ন মরসুমে কোন ক্লাবে জবি জাস্টিন?

முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்..வீடியோ

দেশ জুড়ে করোনার করাণে বন্ধ খেলার দুনিয়ায়। ভারতে আই লিগের স্থগিত ম্যাচগুলি শেষ পর্যন্ত বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে দলবদলের বাজারে তোরজোর!

দলবদলে জবিকে নিয়ে গুঞ্জন

দলবদলে জবিকে নিয়ে গুঞ্জন

শোনা যাচ্ছিল, নতুন মরশুমে এটিকে ছাড়তে পারেন জবি জাস্টিন। আসন্ন মরসুমে মোহনবাগানের সঙ্গে গাঁটছাড়া বেঁধে এটিকে খেলতে চলেছে। তবে এটিকে মোহনবাগানের জার্সিতে জবিকে দেখা নিয়ে জল্পনা বাড়ছিল!

জবির কোন ক্লাবে যাওয়া নিয়ে গুঞ্জন

কেরালা ব্লাস্টার্সে জবি জাস্টিন যেতে পারে বলে শোনা যাচ্ছিল। মেন ইন ইয়েলো ব্রিগেডে তাঁকে দেখা যাওয়ার সম্ভবনা নিয়ে দলবদলের বাজারে জোরালো গুঞ্জন শুরু হয়।

কেরালা ব্লাষ্টার্সে আই লিগ জয়ী কোচ

আই লিগ জয়ী দলের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা সম্প্রতি আইএসএলের দল কেরালা ব্লাষ্টার্সে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই মেন ইন ইয়েলো ব্রিগেডের দায়িত্ব নিয়েছেন তিনি। এরপর শক্তিশালী দল গড়তে জাস্টিনকে কেরালা নিতে চলেছে বলে শোনা যাচ্ছিল।

শেষ পর্যন্ত কী জানা যাচ্ছে

শেষ পর্যন্ত জানা যাচ্ছে নতুন মরশুমে এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন জবি জাস্টিন। ঘনিষ্ঠমহলে জবি নিজেই নাকি এমনটা জানিয়েছেন। শেষ পর্যন্ত তাঁকে নিয়ে দলবদলের বাজারের গুঞ্জনে দাঁড়ি পড়ল বলা যেতে পারে।

লকডাউনে কোথায় রয়েছেন জবি

দেশ জুড়ে ১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন চলছে। এখন নিজের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমেই ঘরবন্দি রয়েছেন জবি জাস্টিন।

লকডাউনে কী করছেন জবি

নিজেকে ফিট রাখতে এটিকের কেরালার স্ট্রাইকার জবি জাস্টিন এখন ফিটনেস ট্রেনিংয়ে জোর দিয়েছেন।

আইএসএল চ্যাম্পিয়ন এটিকে

শেষ মরসুমে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। শেষ মরসুমে জবি এটিকেতে থাকলেও প্রথম একাদশে সেভাবে খেলার সুযোগ পাননি। সেকারণেই কেরালার এই স্ট্রাইকার ক্লাব ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছিল।

নতুন করে ফিরে আসতে চাইবেন জবি

এর আগে ইস্টবেঙ্গলে খেলেছেন জবি জাস্টিন। আইএসএলে গিয়ে অবশ্য খুব বেশি সুযোগ পাননি। এবার এটিকে মোহনবাগানে সুযোগ পেয়ে নতুন মরশুমে নতুনভাবে ফিরে আসার চেষ্টা করতে চান তিনি ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 12, 2020, 14:44 [IST]
Other articles published on May 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+