বর্ণবৈষম্যের শিকার পোগবা, ম্যান ইউ-র সঙ্গে সাক্ষাৎ করবে টুইটার

উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে তিনি পেনাল্টি মিস না করলে হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগের ওই ম্যাচ জিততে পারত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই পরিণতি মেনে নিতে পারেননি ম্যান ইউ-র সমর্থকরা। তাঁদের মধ্যে কয়েক জন সেই পেনাল্টি মিস করা ফুটবলার পল পোগবাকে এমন কিছু বলেন, যা শালীনতার মাত্রা ছাড়ায়। ঘটনার জবাবদিহি চাইলে পোগবার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছে টুইটার।

পেনাল্টি মিস

পেনাল্টি মিস

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্য়াচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি মিস করেন ম্য়ান ইউ-র ফরাসি তারকা পল পোগবা। ওই গোলটি পেলে ম্যাচ জিততে পারত ওল্ড ট্রাফোর্ডের দল।

হতাশা থেকে আক্রমণ

হতাশা থেকে আক্রমণ

অভিযোগ, উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে পেনাল্টি মিসের জন্য সোশ্যাল মিডিয়ায় পল পোগবাকে বর্ণবৈষম্য মূলক মন্তব্য করেন কিছু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থক।

পাশে ম্যান ইউ

পাশে ম্যান ইউ

ঘটনার তীব্র নিন্দায় সরব হয়ে দলের মিড ফিল্ডার পল পোগবার পাশে দাঁড়ায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কেন এমন ঘটনা ঘটল, তা টুইটারের কাছে জানতে চায় ব্রিটিশ ক্লাব।

টুইটারের তৎপরতা

টুইটারের তৎপরতা

বেগতিক বুঝে পোগবা কাণ্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ব্রিটিশ অ্যান্টি-ডিসক্রিমিনেটরি বডির সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছে টুইটার। সাফ জানিয়েছে, এ ধরনের আচরণ তারা বরদাস্ত করবে না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 22, 2019, 16:29 [IST]
Other articles published on Aug 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+