|
ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ
ইতালির ক্লাব অ্যাটালান্টাকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ম্য়াঞ্চেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটের পেনাল্টিতে এগিয়ে যায় অ্যাটানাল্টা। এর পর পুরো ম্যাচ জুড়ে অবশ্য ম্যাঞ্চেস্টার দাপট। ৩৪ ও ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সার্গিও আগুয়েরো। এরপর দ্বিতীয়ার্ধে রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিক। ৫৮, ৬৪ ও ৬৯ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন স্টারলিং। সিটির হয়ে ম্যাচের ৮২ মিনিটে শেষ গোলটি ফিল ফোডেনের।
|
জিতল জুভেন্তাস
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে লোকোমোটিভ মস্কোকে ২-১ ব্যবধানে হারাল জুভেন্তাস। জুভের হয়ে দুটি গোলই করেন পাওলো দিবালা। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৭ ও ৭৯ মিনিটে গোল দুটি করেন দিবালা।
|
স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের
প্রথমার্ধের একমাত্র গোলে গালাতাসারাইয়ের বিরুদ্ধে স্বস্তির জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রতিপক্ষকে ১-০ উড়িয়ে দিল রিয়াল। ম্যাচের১৮ মিনিটে টনি ক্রুসের গোলে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাব। এরপর তারা আর গোল ব্যবধান বাড়াতে পারেনি।
|
অন্য ম্যাচগুলির ফল
চ্যাম্পিয়ন্স লিগে বুধের অন্য ম্যাচগুলির মধ্যে অলিম্পিয়াকোসকে হারাল ব্রায়ান মিউনিখ। ব্রায়ানের পক্ষে ম্যাচের ফল ৩-২। বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিরুদ্ধে পিএসজি ম্যাচ জিতল ৫-০ ব্যবধানে। পিএসজি'র হয়ে হ্যাটট্রিক করেন এমবাপে।


Click it and Unblock the Notifications




















