Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

অল্প পরিচিত খেলা 'কুরাশ' - এশিয়াডে ভারতকে দিল একটি রুপো, একটি ব্রোঞ্জ

ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড, ব্য়াডমিন্টন, তীরন্দাজি থেকে বেশ কয়েকটি পদক আশার দিনে অপেক্ষাকৃত কম পরিচিত ক্রিড়া 'কুরাশ'-ও ভারতকে দিল একটি রূপো ও একটি ব্রোঞ্জ পদক। মেয়েদের কুরাশে ৫২ কেজি বিভাগের ফাইনালে হেরে রুপো জিতলেন বালহারা পিঙ্কি এবং ওই একই ইভেন্টে সেমিফাইনালে আটকে ব্রোঞ্জ পেলেন মলপ্রভা ইয়ালাপ্পা যাদব।

এশিয়ান গেমস মহিলাদের কুরাশ ৫২ কেজি বিভাগ, সেমিফাইনাল থেকেই হয়ে দাঁড়িয়েছিল ভারত ও উজবেককিস্তানের লড়াই। একদিকে উঠেছিলেন ভারতের পিঙ্কি ও মলপ্রভা। অন্যদিকে ছিলেন উজবেকিস্তানের ওইসুলুভ আবদুমাজিদোভা ও গুলনর সুলায়মানোভা। পিঙ্কি ওইসুলুভকে ৩-০'য় হারিয়ে ফাইনালে উঠলেও অপর সেমিফাইনালে মলপ্রভা গুলনরের কাছে ১০-০'য় হেরে যান। ফাইনালে গুলনরের কাছে সেই ১০-০ ফলেই হারতে হয় পিঙ্কিকেও।

তুর্কি ভাষায় কুরাশ বলতে মূলত কুস্তিকে বোঝানো হয়। তবে এই কুস্তির সঙ্গে সাধারণ কুস্তির তফাত আছে। মধ্য এশিয়ার বিভিন্ন স্থানে প্রচলিত নানান লৌকিক কুস্তির কসরত একত্রিত হয়ে এই কুস্তি শৈলী তৈরি হয়েছে। মধ্য এশিারর বিভিন্ন দেশে যে সাবান্তুই লোক উৎসব হয় সেখানে কুরাশ প্রতিয়োগিতাই হল প্রধান আকর্ষণ। এই কুস্তিতে প্রতিযোগীরা একে অপরকে কোমড়ে গামছা বা কাপড় জড়িয়ে চেপে ধরে। লক্ষ্য থাকে প্রতিপক্ষকে উল্টে ফেলে দেওয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 28, 2018, 19:29 [IST]
Other articles published on Aug 28, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+