Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

এগিয়ে থেকেও শেষ পর্ষন্ত হার সৌরভ ঘোষাল-এর, স্কোয়াশে আবারও এল সেই ব্রোঞ্জ

এশিয়াড ২০১৮-য় স্কোয়াশ থেকে ভারতের ঘরে আরও একটি ব্রোঞ্জ পদক এল। পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে হেরে গেলেন সৌরভ ঘোষাল। হংকং-এর চুন মিং অউ-এর কাছে ৩-২ ফলে হারতে হল তাঁকে। অথচ প্রথম দুই সেটে জিতে সৌরভ ২-০ ফলে এগিয়ে গিয়েছিলেন। এখনও পর্যন্ত ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২৮-এ।

সেসময় মনে হচ্ছিল ফাইনালে অর্থাত স্বর্ণপদক জেতার ম্যাচে সৌরভের ওঠাটা স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু ২-০ তে পিছিয়ে থেকেও লড়াই ছাড়েননি হংকং-এর খেললোয়ার। দারুনভাবে ফিরে আসেন ম্যাচে। ফর পর ২টি সেট জিতে ফলাফল সমান সমান করে দেন।

এই কামব্যাকের ফলে শেষ এবং নির্ণায়ক সেটে দারুন আত্মবিশ্বাস নিয়ে নেমেথিলেন চুন মিং। অপর দারুন শুরু করেও পর পর দুই সেটে হেরে চাপে পড়ে গিয়েছিলেন সৌরভ। সেই চাপ কাটিয়ে আর বেরতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৩-২ ফলে হারতে হয় তাঁকে।

সৌরভের ব্রোঞ্জ পদকটি নিয়ে গেমসের সপ্তম দিনে স্কোয়াশ থেকে তিন-তিনটি ব্রোঞ্জ পদক এল ভারতের ঘরে। এর আগে মহিলাদের দুটি সিঙ্গলস সেমিফাইনালের দুটিতেই হেরে ভারতের দীপিকা পাল্লিকাল ও জোশনা চিনাপ্পাও দুটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। এই গেমস থেকে এখনও পর্যন্ত ভারত ৬টি সোনা, ৫টি রূপো ও ১৭টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 25, 2018, 17:29 [IST]
Other articles published on Aug 25, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+