Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

অ্যাথলেটিক্স-এর ট্র্যাক থেকে এল আরও এক রুপো, স্টিপলচেজ-এ দ্বিতীয় সুধা সিং

অ্যাথলেটিক্স-এর ট্র্যাক থেকে ভারতকে পঞ্চম রুপো এনে দিলেন মিডল ডিসট্যান্স রানার সুধা সিং। উত্তরপ্রদেশের এই অ্য়াথলিট মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ-এ ৯ মিনিট ৪০:০৩ সেকেন্ড সময় করে দ্বিতীয় স্থান অধিকার করেন। তাঁর আগে ছিলেন শুধুমাত্র বাহরিণের উইনফ্রেড ইয়াভি। তৃতীয় স্থান পেয়েছেন ভিয়েতনামের থি ওয়ানহ নগুয়েন।

অবশ্য এটি সুধার প্রথম এশিয়ান গেমস পদক নয়। স্টিপলচেজ ইভেন্টটি এশিয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিলল ২০১০ সালে। প্রথমবারেই ভারতকে সোনা এনে দিয়েছিলেন সুধা। এদিনও চমৎকার শুরু করেছিলেন সুধা। প্রথম থেকেই সবার আগে ছিলেন তিনি। কিন্তু ১০০০ মিটার মার্কে তাঁকে চাড়িয়ে এগিয়ে যান শ্রীলঙ্কার উদা রত্নায়েকে। তবে কিছুক্ষণের মধ্যেই লড়াইতে পিছিয়ে পড়েন তিনি। তখন থেকে সমান সমানে টক্কর শুরু হয় সুধা ও ইয়াভি-র।

কিন্তু বাহারিনের অ্যাথলিট একবার লিড নেওয়ার পর তাঁকে আর ধরতে পারেননি সুধা। ইয়াভি শেষ করেন ৯ মিনিট ৩৬.৫২ সেকেন্ড সময়ে। ২০১৪ সালেও এই ইবেন্টে নেমেছিলেন সুধা। নিজের সর্বসেরা পারফরম্যান্স দিয়ে ৯ মিনিট ৩৫.৬৪ সময় করেও তাঁকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এইবার সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি ৩২ বছরের অ্যাথলিট। নাহলে তিনি সোনাই জিততে পারতেন।

এই ইভেন্টে ভারতের আরও এক অ্যাথলিট অংশ নিয়েছিলেন। চিন্তা ১০ মিনিট ২৬.২১ সেকেন্ড সময় করে একাদশতম স্থানে দৌড় শেষ করেন। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজেও ভারতের শঙ্করলাল স্বামী হতাশ করেছেন। ৮ মিনিট ৪৩.৪৩ সেকেন্ড সময় করে তিনি অষ্টম হন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 27, 2018, 19:23 [IST]
Other articles published on Aug 27, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+