এমনই এক জালিয়াতিতে ফেঁসেছিলেন ধোনি, এবার ফাঁসলেন টেনিস তারকা মারিয়া শারাপোভো

By Debalina Dutta

হাউসিং প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়ে ফেঁসে গেলেন মারিয়া শারাপোভা। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে । উত্তর পশ্চিম দিল্লি ম্যাজিস্ট্রেট জানিয়েছেন শারাপোভার নামে এইআইআর দায়ের হয়েছে। তিনি ছাড়াও প্রজেক্টের বিল্ডারদের নামেও দায়ের হয়েছে এফআইআর।

এমনই এক জালিয়াতিতে ফেঁসেছিলেন ধোনি, এবার ফাঁসলেন মাশা

মারিয়া শারাপোভার প্রতারণার মামলা দায়ের করেছেন গুরুগ্রামের এক মহিলা। ভাবনা আগরওয়াল নামে ৪৪ বছরের মহিলার আইনজীবী জানিয়েছেন, 'ব্যালে বাই শারাপোভা'- এই নাম দিয়ে হোর্ডিং দেওয়া হয়ছিল। এতেই আকর্ষিত হয়েছিলেন ক্রেতারা। ভাবনা জানিয়েছেন, ' তিনি গুরুগ্রামের একটি নির্মাণ সংস্থার প্রস্তাবিত আবাসন প্রকল্পে ৫৩.০৩ লক্ষ টাকা দিয়ে ২৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট বুক করেছিলেন। ওই কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল ২০১৬ সালের মধ্যে গুরুগ্রামের সেক্টর ৭৩-তে আবাসন তৈরি হয়ে যাবে। কিন্তু কথা মতো কোনও কাজই শুরু করেনি হোমস্টেড অ্যারাবিক হোম প্রাইভেট নামের সংস্থা।

আবাসনের বিজ্ঞাপন করেছিলেন মারিয়া শারাপোভা। বিজ্ঞাপনে আশ্বাস দেওয়া হয়েছিল, ওই প্রকল্পে থাকবে মারিয়ার টেনিস অ্যাকাডেমি এক বছরেও কিছুই হয়নি। এমনকি ওই কোম্পানির কোনও খবরও নেই। তারপরই ওই কোম্পানি এবং মারিয়া শারাপোভার নামে আদালতে প্রতারণার অভিযোগ করে আবেদন করেন ভাবনা। আবেদনের ভিত্তিতে কোম্পানি এবং শারাপোভার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন দিল্লির চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাজেশ মালিক।

এদিকে এরকমই এক মামলায় ফেঁসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ২০১৬ সালে অম্রপালী গ্রুপের হোম প্রজেক্টে ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছিল। তারাও প্রজেক্ট নির্দিষ্ট সময়ে করতে পারেনি। যাঁর ফলে তাঁর নামেও এফআইআর দায়ের হয়েছিল। পরে ওই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসডর পদ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও সাক্ষীকে এই মামলার শুনানিতে ডাকা হয়েছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 3, 2017, 19:34 [IST]
Other articles published on Nov 3, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+