ফরাসী ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌছলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা সিমোনা হেলেপ। চতুর্থ রাইন্ডের ম্যাচে এলিস মার্টিন্সকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন সিমোনা। হেলেপের পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-১। ম্যাচের শুরু থেকেই এদিন নিজের পরিচিত ছন্দে দেখা যায় এই রোমানিয়ান তারকাকে। কোয়ার্টার ফাইনালে হেলেপের প্রতিপক্ষ জার্মানির অ্যাঞ্জেলিকা কারবার।
All Hail Halep@Simona_Halep breezed past Mertens, setting a QF matchup with Angelique Kerber. Highlights: https://t.co/aDq8DFSGhS #RG18 pic.twitter.com/we9RiEQ7NX
— Roland-Garros (@rolandgarros) June 5, 2018
পশাপাশি দীর্ঘদিন পর ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। বিনা প্রতিদ্বন্দ্বীতায়-ই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তিনি। চতুর্থ রাউন্ডের ম্যাচে তাঁর প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস চোটের কারণে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন মারিয়া। কোয়ার্টার ফাইনালে মারিয়ার সামনে স্পেনের গারবিন মুগুরুজা।
অন্য দিকে, শারাপোভা-হেলেপদের পাশাপাশি, ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ২১ বছরের তরুণী দারিয়া কাসাতকিনা। চতুর্থ রাউন্ডের ম্যাচে ক্যারোলিনা ওজনিয়াকিকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন দারিয়া। এই বারই প্রথম কোনও মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ২১ বছরের এই তরুণী। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে স্লোয়ানি স্টিফেন্স।
That first major QF feeling 💪
— Roland-Garros (@rolandgarros) June 5, 2018
Daria Kasatkina, 21, completed her upset of No.2 seed Caroline Wozniacki on Monday. Stephens awaits. 📝: https://t.co/1OI9Pld916 #RG18 pic.twitter.com/z78iyO6Jp9
"I think I'm learning pretty fast to manage this critical situation."@DKasatkina's win over Caroline Wozniacki is just another line on the 21-year-old's impressive resumé. Watch Highlights: https://t.co/6eIraORm9x #RG18 pic.twitter.com/aA50zjN4LN
— Roland-Garros (@rolandgarros) June 4, 2018
মহিলা বিভাগের পাশাপাশি পরুষদের বিভাগেও কোয়ার্টার ফাইনাল ম্যাচে থাকছে একাধিক চমক। প্রত্যাশা মতোই ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌছেছেন স্প্যানিস তারকা রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে অপেক্ষাকৃত তরুণ প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা করে নেন নাদাল। কোয়ার্টার ফাইনালে নাদালের মুখোমুখি হবে আর্জেন্টিনার দিয়েগো স্কোয়ার্চম্যান।
*NINE HUNDRED*@RafaelNadal earned his 900th win Monday, defeating Marterer for a spot in the QFs. Schwartzman next. Recap & Highlights: https://t.co/SFVrQ5pK1w #RG18 pic.twitter.com/Xx7Q8pId85
— Roland-Garros (@rolandgarros) June 4, 2018
নিজের প্রতিপক্ষের টিপ্পনি কেটে ম্যাচ জিতে উঠে নাদাল বলেন, 'দেখে ভাল লাগছে ও সব ধরনের সাফল্যই পাচ্ছে। তবে, আশা করি খুব বেশি পাবে না।'
"I am happy to see [Schwartzman] having all the success, hopefully not too much." 😆@RafaelNadal brought the laughs following his 4R win on Monday. Watch: https://t.co/r6WDgcQKrh #RG18 pic.twitter.com/IAv7MHZyUn
— Roland-Garros (@rolandgarros) June 5, 2018
নাদাল-দিয়েগো ছাড়াও কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন দেলপত্রো-জোকোভিচরা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে মারিন চিলিচের মুখোমুখি হবেন আর এক আর্জেন্টাইন জুয়ান মার্টিন দেলপত্রো।
Going the Distance
— Roland-Garros (@rolandgarros) June 5, 2018
Marin Cilic advanced to the QFs on Monday, but Fabio Fognini didn't go down without a fight. Watch Highlights: https://t.co/FsZ0QOum9T #RG18 pic.twitter.com/ZF8YOQqSmF
অন্য দিকে, কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের সামনে দেখা যাবে ইতালির প্রতিপক্ষ মার্কে চেচিনন্যাটোকে। ইতালীয় প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও চলতি ফারাসি ওপেনে বেশ অপ্রতিরোধ্য দেখাচ্ছে তাঁকে। ফলে কোয়ার্টার ফাইনালে জোকারের জন্য বেশ কড়া চ্যালেঞ্জই অপেক্ষা করে আছে।
Let the quarterfinals commence!
— Roland-Garros (@rolandgarros) June 4, 2018
Tuesday Order of Play: https://t.co/Ea8fbuooxv #RG18 pic.twitter.com/nPDiitpswC
ফরাসি ওপেনে এক মাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে রয়েছেন রোহান বোপান্না। পুরুষদের ডবলসে বোপান্নার সঙ্গী ফ্রান্সের এডুয়ার্ড রজার-ভেসিলিন।