ইউএস ওপেনে শেষ হয়ে গেল মারিয়া শারাপোভার স্বপ্নের দৌড়। ডোপিংয়ের কারণে নির্বাসিত হওয়ার পর এই প্রথম গ্র্যান্ডস্ল্যামে ফিরেছিলেন রুশ সুন্দরী। ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে টুর্নামেন্টে এসেই নিজের পাওয়ার টেনিসে ফের মন জয় করে নিয়েছিলেন শারাপোভা। কিন্তু ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে শেষ হয়ে গেল তাঁর দৌড়।
এদিন প্রতিযোগিতার ১৬ তম বাছাই লাটাভিয়ার আনাস্তাসিজা সেভাস্তোভার সঙ্গে তিন সেটের লড়াইতে হারলেন মারিয়া শারাপোভা। প্রথম সেটে খেলা গড়ায় টাইব্রেকারে। পাঁচ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা ৭-৫ এগিয়ে যান। কিন্তু পরের দুটি সেটে প্রতিপক্ষ সেভাস্তোভা সহজেই জিতে যান। সেভাস্তোভা-র পক্ষে খেলার ফল দাঁড়ায় ৫-৭, ৬-৪, ৬-২ ।
TFW you return the US Open QFs for the second straight year. 🙌 https://t.co/BkelWHZgVj #usopen pic.twitter.com/T6Q4Kgc4HU
— US Open Tennis (@usopen) September 3, 2017
এদিকে হারলেও আশাবাদী মারিয়া শারাপোভা । তিনি জানিয়েছেন, 'এই সপ্তাহের পারফরম্যান্সের দিকে নজর দিলে আমি বলতে পারি এটা দারুণ একটা সফর ছিল। এই সপ্তাহ থেকে আমি অনেক কিছু বাড়ি নিয়ে যেতে পারব। '
শারাপোভা বিদায় নিলেও এগোলেন ভেনাস উইলিয়ামস, পেত্রা কিভিতোভারা। ২০০২ -র পর ৩৭ বছরের ভেনাস এবার উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের রানার্স আপ। তিনি জানিয়েছেন ইউএস ওপেনেও তিনি ভাল কিছুর স্বাক্ষর রাখতে চান।
.@Venuseswilliams 💃 twirls into her 12th QF at the #USOpen.
— US Open Tennis (@usopen) September 3, 2017
She'll face the winner of Kvitova/Muguruza. pic.twitter.com/VgS2zJqWTU
এদিকে ভারতীয়দের জন্য ইউ এস ওপেনে মিশ্র দিন গেল। রোহন বোপন্না কানাডার দাব্রোস্কি জুটি বেঁধে এগোলেন। হারালেন মার্তিনেজ ও মনরো জুটিকে। খেলার ফল ৬-৩, ৬-৪।
এগোলেন সানিয়া মির্জাও। এস পেংকে সঙ্গী করে হারালেন ক্রিস্টিয়া ও সরিবেস তরমো জুটিকে। খেলার ফল ৬-২, ৬-৩, ৬-৭
তবে পূরব রাজাকে সঙ্গী করে হেরে গেলেন লিয়েন্ডার পেজ। খেলার ফল ৪-৬, ৬-৭।