'চোখে ঘুম নেই'- মাশা'র, কে কাড়ল রুশ সুন্দরীর ঘুম

By Debalina Dutta

আত্মপ্রকাশেই বহু পুরুষের ঘুম কেড়ে নিয়েছিলেন মারিয়া শারাপোভা, এখন তাঁর চোখেই ঘুম নেই। এমনটাই টুইট করেছেন রুশ সুন্দরী।

আসলে ডোপিং বিতর্ক কাটিয়ে ফের গ্র্যান্ডস্ল্যামের মঞ্চে পা রাখলেন মারিয়া শারাপোভা। উইম্বেলডনে খেলা না হলেও ইউএস ওপেনে তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেন আয়োজকরা।

যদিও ইউ এস ওপেনের মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডেই কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে পড়েছিলেন মারিয়া শারাপোভা৷ ফ্লাশিং মেডোয় প্রথম ম্যাচেই দ্বিতীয় বাছাই সিমোনা হালেপের বিরুদ্ধে তিন ঘন্টার রুদ্ধশ্বাস লড়াইতে জিত হাসিল করে নিলেন রাশিয়ান টেনিস সুন্দরী।

একটা কালো অধ্যায় পার করে ফের আলোয় ফেরা, স্বভাবতই তিনি উচ্ছ্বসিত। নার্ভ এতটাই উত্তেজিত যে ঘুমই আসছে না। আর নিজের টুইট হ্যান্ডেলে এই সরল স্বীকারোক্তি করেছেন মাশা নিজেই।

এর আগে ছ'বার হালেপের সঙ্গে দেখা হয়েছিল মাশা'র৷ আর সবকটি সাক্ষাতেই বাজি মেরেছেন রুশ সুন্দরী৷ আর ব্রেকের পর সপ্তমবারেও ফলাফলে কোনও বদল হল না।

২০১৬ শেষবার কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে নেমেছিলেন শারাপোভা৷ অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টারে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে হেরে যাওয়ার পরই ডোপ নেওয়ার কথা স্বীকার করে নেন মাশা৷ তাঁকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাসিত পাঠায় ডব্লিউটিএ৷ নির্বাসন উঠে যাওয়ার পর আবার কোর্টে ফেরেন তিনি৷ তবে ফরাসি ওপেন কর্তৃপক্ষ তাঁকে ওয়াইল্ড কার্ড দেয়নি৷ এ'ব্যাপারে তাদের বক্তব্য ছিল, পারফরম্যান্স বর্ধক ওষুধ নিয়ে টেনিসকে কলঙ্কিত করেছেন রাশিয়ান তারকা৷ এরপর চোটের জন্য উইম্বলডন থেকে সরে দাঁড়ান মাশা৷ তবে ইউ এস ওপেন কর্তৃপক্ষ তাঁকে ওয়াইল্ড কার্ড দিতে রাজি হওয়ায় আবার গ্র্যান্ড স্ল্যামে খেলার দরজা খুলে যায় শারাপোভার৷

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 29, 2017, 13:28 [IST]
Other articles published on Aug 29, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+