
সুন্দরীর শাপমোচন
রুশ টেনিস সুন্দরীর শাপমোচন। নিষিদ্ধ ওযুধ সেবনের জন্য নির্বাসিত হওয়ার পর সার্কিটে ফিরেছেন বেশ কিছুদিন। তিয়ানজিন ওপেনের ফাইনালে জিতলেন মাশা। ডোপিং থেকে ফিরে আসার পর এটাই প্রথম টুর্নামেন্ট খেতাব জয় রুশ সুন্দরীর।

ফোকাসে ভবিষ্যত
তিয়ানজিন ওপেন জেতাতেই আটকে থাকতে চান না মারিয়া শারাপোভা। মরশুমটা শেষ করতে চান দারুণভাবে। পরের টুর্নামেন্ট ক্রেমলিন কাপ।

শারাপোভার আসা
২০০৩ সালে সার্কিটে পা রাখেন মারিয়া শারাপোভা। আত্মপ্রকাশেই বাজিমাত। প্রথম পেশাদার মরশুমে জিতে নেন দুটি ডাব্লুটিএ টুর্নামেন্টের খেতাব। পাশাপাশি পেয়ে যান,'ডাব্লু টি এ নিউকামার অফ দ্য ইয়ার।'

গ্র্যান্ডস্ল্যাম খেতাবের তালিকা
২০০৪ সালে উইম্বলডন খেতাব জেতেন তিনি। ২০০৬ সালে জেতেন ইউএস ওপেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। ফরাসি ওপেন জেতেন ২০১২ ও ২০১৪ সালে।

র্যাঙ্কিংয়ে -র ওঠানামা
র্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছেছেন। দীর্ঘ সময়ে সেরা পাঁচের মধ্যে ছিলেন রুশ সুন্দরী। কিন্তু চোটের কারণে সেই জায়গা খোয়ান।

রুশ সুন্দরীর গ্ল্যামার কোশেন্ট
রুশ সুন্দরী সার্কিটে আসার পর যেমন টেনিস হাতে কথা বলেছেন, ঠিক তেমনিই তাঁর রূপের ছটাতেও ঝলসে দিয়েছেন সকলকে। প্রচুর মডেলিং প্রজেক্টে কাজ করেছেন। স্পোর্টস ইলাসট্রেটেড সুইমস্যুট - ইস্যুতে মডেল হয়েছেন।

'আনস্টপেবেল' মাশা
'আনস্টপেবেল মাই লাইফ সো ফার'- এই নামে আত্মজীবনি লিখেছেন মারিয়া শারাপোভা। তাঁর কেরিয়ারে যেরকমের ওঠানামা তাকে নিয়ে এগিয়ে চলেছেন তিনি। ১১ বছর ধরে টানা মহিলা ক্রীড়াবিদদের মধ্যে ধণীতম হয়েছেন। তারপরেও পড়তে হয়েছে ডোপিংয়ের বিতর্ক মাথায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছে।

ফিনিক্স পাখির মত ফিরে আসা
দেড় বছরের নির্বাসন কাটিয়ে ফিরে আসা মাশা এখন আরও বেশি আত্মবিশ্বাসী। তাঁর ফোকাসে এখন আরও উঁচু আকাশ। ফিনিক্স পাখি যেরকম বারবার ফিরে আসে, ঠিক তেমনিই ফিরে এলেন মারিয়া শারাপোভা।


Click it and Unblock the Notifications



















