কামব্যাক গ্র্যান্ডস্ল্যামের আগে ফটো শ্যুটে ব্যস্ত রুশ সুন্দরী মাশা

By Debalina Dutta

ইউ এস ওপেনের মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডেই কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে মারিয়া শারাপোভা৷ ফ্লাশিং মেডোয় প্রথম ম্যাচেই দ্বিতীয় বাছাই সিমোনা হালেপের সামনে টেনিসের গ্ল্যামার গার্ল৷এই লড়াইকে ঘিরে উত্তেজনায় ফুটছে মহিলা টেনিস৷

এর আগে ছ'বার হালেপের সঙ্গে দেখা হয়েছিল মাশা'র৷ আর সবকটি সাক্ষাতেই বাজি মেরেছেন রুশ সুন্দরী৷ তবে হালেপের বিরুদ্ধে নামার আগে বিশেষ চিন্তিত বলে মনে হচ্ছে না মাশাকে । তিনি নিজের ফটোশ্যুটে বিন্দাস ব্যস্ত।

২০১৬ শেষবার কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে নেমেছিলেন শারাপোভা৷ অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টারে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে হেরে যাওয়ার পরই ডোপ নেওয়ার কথা স্বীকার করে নেন মাশা৷ তাঁকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাসিত পাঠায় ডব্লিউটিএ৷ নির্বাসন উঠে যাওয়ার পর আবার কোর্টে ফেরেন তিনি৷ তবে ফরাসি ওপেন কর্তৃপক্ষ তাঁকে ওয়াইল্ড কার্ড দেয়নি৷ এ'ব্যাপারে তাদের বক্তব্য ছিল, পারফরম্যান্স বর্ধক ওষুধ নিয়ে টেনিসকে কলঙ্কিত করেছেন রাশিয়ান তারকা৷ এরপর চোটের জন্য উইম্বলডন থেকে সরে দাঁড়ান মাশা৷ তবে ইউ এস ওপেন কর্তৃপক্ষ তাঁকে ওয়াইল্ড কার্ড দিতে রাজি হওয়ায় আবার গ্র্যান্ড স্ল্যামে খেলার দরজা খুলে যায় শারাপোভার৷

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 26, 2017, 18:41 [IST]
Other articles published on Aug 26, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+