আগামিকাল ভারত-আয়ারল্যান্ড ম্যাচ : সেই সম্পর্কে ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য

হ্যামিলটন, ৯ মার্চ : আগামিকাল নিউজিল্যান্ডের হ্যামিলটনে বিশ্বকাপের পুল বি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া। সম্মিলিত দলগত প্রচেষ্টায় এবারের বিশ্বকাপেও ফেভারিটদের তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে ধোনির ভারত।

এখনও পর্যন্ত পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলে প্রত্যেকটিতেই জয় পেয়েছে ভারত। ফলে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে দল। তবে আগামিকাল আয়ারল্যান্ড ম্যাচ ও এর পরে ১৪ তারিখ জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহতই রাখতে চায় টিম ইন্ডিয়া।

আয়ারল্যান্ডও এবারের বিশ্বকাপে ভালো শুরু করেছে। চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে তাঁরা। ফলে আগামিকাল ভারতকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি তাঁরাও।

আসুন দেখে নেওয়া যাক ভারত-আয়ারল্যান্ড ম্যাচের ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য

  • বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হবে ভারত-আয়ারল্যান্ড।
  • ২০১১ বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয় দুই দেশ।
  • সবমিলিয়ে এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র দু'বারই মুখোমুখি হয়েছে ভারত। ২০০৭ সালে বেলফাস্টে প্রথমবার মুখোমুখি হয়ে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত ৯ উইকেটে জেতে।
  • বর্তমান খেলোয়াড়দের মধ্যে ধোনি, কোহলি ও রোহিত শর্মাই আয়ারল্যান্ডের বিপক্ষে আগে খেলেছেন।
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে কাল জিতলেই বিশ্বকাপে কপিল দেবের সবচেয়ে বেশি (১১ টি) জেতার রেকর্ড ভেঙে দেবেন ধোনি। এই মুহূর্তে দুজনেই ১১ টি করে বিশ্বকাপ ম্যাচ জিতেছেন।
  • ২০০৩ বিশ্বকাপে টানা ৮ টি ম্যাচ জেতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া। কাল জিতলে টানা ৯ টি ম্যাচ জিতবেন ক্যাপ্টেন কুল। ভেঙে দেবেন সৌরভের রেকর্ড।
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গৌতম গম্ভীরের (অপরাজিত ৮০ রান)। আর ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং অপরাজিত ৫০ রান করেন আইরিশদের বিরুদ্ধে।
  • আয়ারল্যান্ডের হয়ে উইলিয়াম পর্টারফিল্ড ভারতের বিরুদ্ধে সর্বাধিক ৭২ রান করেছেন।
  • আইরিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও যুবরাজ সিংয়ের (৩১ রানে ৫ উইকেট, ২০১১ বিশ্বকাপে)।
  • ২০১১ সালের মতো এবারও ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর আয়ারল্যান্ডের উইলিয়াম পর্টারফিল্ড।
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 9, 2015, 14:56 [IST]
Other articles published on Mar 9, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+