(ভিডিও) বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ায় আফ্রিদি গেয়ে উঠেছিলেন 'মউকা মউকা'!

করাচি, ২ এপ্রিল : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ ব্যাটে বলে কোনওভাবেই চমক দিতে পারেননি পাকিস্তানের অভিজ্ঞ খেলোয়াড় আফ্রিদি। কিন্তু সেমিফাইনাল থেকে ভারতের ছিটকে যাওয়ার পর ভারতকে কটাক্ষ করতে ছাড়েননি। সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতেই আফ্রিদি গেয়ে উঠেছিলেন 'মউকা মউকা'।

বিশ্বকাপ চলাকালীন পাক সমর্থকদের খোঁচা দিয়ে একটি বিজ্ঞাপন প্রচার চালানো হয়েছিল। যা প্রচণ্ডভাবে জনপ্রিয় হয়েছিল। এমনকী বিজ্ঞাপনটি সোস্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। ভারত টুর্নামেন্টের প্রথম থেকেই ভাল ফর্মে ছিল। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭৫ রানে হারিয়েছিল।

একটি পাকিস্তানের চ্যাট শো-য়ে আফ্রিদিকে জিজ্ঞাসা করা হয় অস্ট্রেলিয়ার কাছে ভারত হারায় আপনার প্রথম প্রতিক্রিয়া কী ছিল? হাসতে হাসতে আফ্রিদি গেয়ে ওঠেন 'মউকা মউকা'। গোটা স্টুডিওতে হাসির রোল। এরপর আফ্রিদি বলেন, আমি তো মউকা মউকা বিষয়টাই জানতাম না। সৌদি আরব থেকে একটা ভিডিও পেয়েছিলাম, যেখানে সবাই ভারতীয়দের ডেকে ডেকে মউকা মউকা গাইছেন। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করাতে সে আমাকে বোঝাল।

শুধু আফ্রিদি নয়, পাকিস্তান মিডিয়া ও সমর্থকেরা এই ভেবেই আনন্দ পেয়েছিলেন যে, ভারত তাদের থেকে সামান্য এগিয়ে থাকলেও ফাইনালে পৌঁছতে পারেনি। পাকিস্তান য়েখানে কোনওমতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল সেখানে ভারত টানা ৭ ম্যাচে জিতে সেমিফাইনাল পর্যন্ত দুরন্ত ফর্মে খেলেছে।

এখানে দেখুন আফ্রিদির চ্যাট শো-এর সেই ভিডিওটা

<center><iframe width="100%" height="360" src="https://www.youtube.com/embed/Ocs-83KXKLM" frameborder="0" allowfullscreen></iframe></center>

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 2, 2015, 11:10 [IST]
Other articles published on Apr 2, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+