২৬/১১ মুম্বই হামলার ১১ বছর পার, হামলায় শহীদদের স্মরণ করলেন সচিন-বিরাটরা

২৬/১১ কুখ্যাত মুম্বই হামলার ১১ বছর পার। ২০০৮ সালের ২৬ নভেম্বর আজকের দিনেই সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই মহানগরী।

জঙ্গি আজমল কাসভকে জীবিত ধরা গেলেও বাণিজ্যনগরী মুম্বই জুড়ে রক্তাক্ত ধ্বংসালীলা চলেছিল, যা দেখে গোটা দুনিয়া কেঁপে গিয়েছিল। মুম্বইয়ের হোটেল থেকে রেল স্টেশনে জঙ্গিরা হামলা চালায়। যে হামলায় ১১৬ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

সেই সঙ্গে তিনশোর বেশি মানুষ আহত হন। জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় মুম্বইয়ের ১৭ পুলিশ অফিসার শহিদ হয়েছিলেন। জঙ্গি হামলায় নিহত সাধারণ ও শহীদদের আত্মার শান্তিকামনা করে এদিন তাঁদের শ্রদ্ধা জানালেন সচিন-বিরাটরা।

বিরাট যা লিখলেন

এদিন টুইটে বিরাট কোহলি লিখেছেন, '২৬/১১ তে নিহত নিষ্পাপ প্রাণেদের শান্তি কামনা করি। স্বজনহারা পরিবারের উপর দিয়ে কী গিয়েছে তা বলে বোঝাবার নয়।'

শিখর ধাওয়ানের পোস্ট

শিখর ধাওয়ান টুইটারে পোস্টে মুম্বই জঙ্গি হামলা মুম্বই পুলিশের শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর লিখলেন, '১১ বছর পার করে গেল। কিন্তু সেই ভয়াভব দিন ভোলার নয়। সাহসী পুলিশদের কৃতজ্ঞতা জানাই। ওদের আত্মবলিদান কোনওদিন ভোলার নয়। নিহত ও শহীদদের আত্মার শান্তি কামনা করি।'

হরভজন সিং

টুইটে ভারতীয় প্রাক্তন অফ স্পিনার লিখেছেন '২৬/১১, ভারতের কালো দিন। ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় আজও আঁতকে উঠি। বীর শহিদদের সম্মান জানাই।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 26, 2019, 16:24 [IST]
Other articles published on Nov 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+