
সম্ভাব্য এক : মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে রোহিত শর্মা
টেস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রায় নিয়মিত সদস্য হয়ে যাওয়া তরুণ মায়াঙ্ক আগরওয়ালকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টে ভারতের ইনিংস শুরু করার সুযোগ দেওয়া হতে পারে। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব একটা সফল হননি কর্নাটকের এই ডান-হাতি।
সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা, টেস্টে ততটা পরীক্ষিত নন। ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটি টেস্টে তাঁকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেও, মূল ম্যাচে রোহিতকেই ওপেন করার সুযোগ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

সম্ভাব্য দুই : মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে হনুমা বিহারী
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি টেস্ট ম্যাচে রোহিত শর্মা শূণ্য রানে আউট হওয়ায়, মূল ম্যাচে তাঁকে সুযোগ নাও দেওয়া হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা মহল। সেক্ষেত্রে তরুণ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেঞ্চুরি হাঁকানো হনুমা বিহারীকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের ইনিংস শুরু করতে দেখা যেতে পারে।

সম্ভাব্য তিন : রোহিত শর্মার সঙ্গে হনুমা বিহারী
ওয়েস্ট ইন্ডিজ সফরে ততটাও জ্বলে না ওঠা তরুণ মায়াঙ্ক আগরওয়ালকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ দেওয়াও হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা মহল। সেক্ষেত্র রোহিত শর্মা ও হনুমা বিহারীকে ওপেনে নামিয়ে পরীক্ষা করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

শুভমান গিলের সুযোগ হবে কী?
এখনও পর্যন্ত যা খবর, ভারতীয় দলে সদ্য ডাক পাওয়া তরুণ শুভমান গিলকে হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হতে পারে। তাঁর পক্ষে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাওয়া কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।


Click it and Unblock the Notifications



















