
বিরাটের ওয়ান ডে কেরিয়ার
৩১ বছরের বিরাট কোহলি ভারতের হয়ে ২৪৮টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। মোট রান সংখ্যা ১১৮৬৭। ব্যাটিং গড় ৫৯.৩৪। এই ফর্ম্যাটে ৪৩টি শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর সাতটি শতরান করলে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে (৪৯) টপকে যাবেন ভিকে।

কী বললেন ফিঞ্চ
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর কথায়, ৫০ ওভারের ক্রিকেটে এই মুহূর্তে বিরাটের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। যেভাবে ব্যাট করছেন, তাতে কেরিয়ার শেষে বিরাট এই ফর্ম্যাটে যে রেকর্ডের মালিক হবেন, তা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বলে মনে করেন ফিঞ্চ।

বিরাট বনাম স্মিথ
ওয়ান ডে-তে বিরাট কোহলি অপ্রতিরোধ্য হলেও টেস্টে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ তাঁকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলবেন বলেই মনে করেন অ্যারন ফিঞ্চ। বরং লাল বলের ক্রিকেটে বিরাটের থেকে স্মিথকে কিছুটা হলেও এগিয়ে রেখেছেন ফিঞ্চ। তাঁর মতে, বিশ্বের সব মাঠেই টেস্টে বড় ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। আর এখানেই তিনি সেরা।

ভারতের অস্ট্রেলিয়া সফর
সবকিছু ঠিক হলে অক্টোবরেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


Click it and Unblock the Notifications
লা-লিগা শুরুর আগে মেসির চোট নিয়ে কী আপডেট, উদ্বেগ কী কাটল?


















