জয়প্রিয় ক্রিকেট লিগের দিল্লি দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সানি লিওন

இன்றும் மும்பை இறுதி ஓவரில் தோல்வி

নভেম্বরে আবু দাবিতে জনপ্রিয় টি-টেন লিগের ঢাকে কাঠি। দশ ওভারের ক্রিকেট লিগ শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে। এবার সেই লিগের সঙ্গে জুড়ল বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। আবু দাবির টি-টেন ক্রিকেট লিগের দিল্লি বুলস দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

দিল্লির সঙ্গে জুড়ল সানির নাম

দুবাইয়ে দিল্লি বুলস দলের হয়ে এক অনুষ্ঠানে হাজির থাকার ছবি প্রকাশ পেয়েছে। দিল্লি বুলস দলের সঙ্গে জুড়ে সানি বলেছেন, 'ক্রিকেটের এই লিগের সঙ্গে জুড়তে পারাটা আমার কাছে দারুণ বিষয়। ব্য়ক্তিগত ভাবে দিল্লি দলের জার্সিটা আমার খুব পছন্দের। আমার দলকে অনেক শুভেচ্ছা জানাই।

দিল্লি দলের অধিনায়কে চমক

দুবাইয়ের টি-টেন লিগে দিল্লি দলের অন্যতম বড় চমক অধিনায়ক ইয়ন মর্গ্যান। চলতি বছরে ইংল্যান্ডকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন মর্গ্যান। প্রসঙ্গত মর্গ্যানই ইংল্যান্ডের প্রথম অধিনায়ক যিনি ইংল্যান্ডকে গত জুলাইয়ে ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন। এর আগে তিনবার বিশ্বকাপ ফাইনালে খেললেও একবারের জন্য বিশ্বকাপ জিততে পারেনি তারা।

একনজরে দিল্লি বুলস দল

ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জাহির খান, শোয়েব মালিক, মহম্মদ নবি, আদিল রাসিদ, শোহেল তানভীর, কুশল পেরেরা, রাদারফোর্ড, আলি খান, মহম্মদ হাসনাইন, আমির ইয়ামিন, তোবিয়াস ভিসে, পল স্টিরলিং, মহম্মদ উসমান, ওয়াহিদ আহামেদ, হেড কোচ স্টিফেন ফ্লেমিং, সহকারি কোচ ব্র্যাড স্টাডন, সহকারী কোচ খুরাম খান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 30, 2019, 18:31 [IST]
Other articles published on Oct 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+