পরিবেশবিদদের চিঠি, তবু দিল্লিতেই ভারত-বাংলাদেশ ম্যাচ করাতে বদ্ধপরিকর সৌরভ

ভয়ঙ্কর বায়ু দূষণ সত্ত্বেও ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) হবে বলেই সাফ জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে মহারাজ বলেছেন, আপাতত দিল্লির ম্যাচ নিয়ে পরিকল্পনা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

৩ নভেম্বর অর্থাৎ রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। কড়াকড়ি সত্ত্বেও দীপাবলিতে দিল্লিতে প্রচুর পোড়ানো হয় এবারও। ফল স্বরূপ বাতাসে বেড়ে যায় দূষণের মাত্রা। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ বা সাফারের মানদণ্ড অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৫০ হলে যথার্থ। তা ১০০ ছুঁলেও মেনে নেওয়া যায়। তার ওপরে উঠলে পরিস্থিতি বিপজ্জনক। সেখানে দিল্লিতে ইতিমধ্যেই এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৪০০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতে ম্যাচ অন্য শহরে করানোর দাবি জানিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি লেখেন দিল্লির পরিবেশবিদরা। তাঁদের মতে, দিল্লির দূষিত বাতাস খেলোয়াড় ও হাজার হাজার দর্শকদের মাঠে বসে খেলা দেখার জন্য অস্বাস্থ্যকর। সে ব্যাপারে প্রশ্ন করা হলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দিল্লি থেকে ম্যাচ সরানোর কোনও প্রশ্নই ওঠে না। ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজের নির্ধারিত সূচি মেনেই তাঁরা এগোবেন বলে জানিয়েছেন মহারাজ।

দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি নিয়ে প্রশ্ন করা হলে দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বলেন, ক্রিকেটের থেকেও দূষণ নিয়ন্ত্রণ এই মুহূর্তে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। দিল্লির বাসিন্দাদেরও ক্রিকেট ভুলে দূষণ নিয়ে অধিক চিন্তিত হওয়া উচিত বলেও মনে করেন গাউতি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 31, 2019, 11:59 [IST]
Other articles published on Oct 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+