জোফ্রা আর্চারের সঙ্গে দুর্ব্যবহার করা দর্শক ২ বছরের জন্য নিষিদ্ধ

ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের সঙ্গে দুর্ব্যবহার করা নিউজিল্যান্ডের ক্রিকেট ফ্যানকে ২ বছরের জন্য সব আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এ-কদিন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা কোনও ক্রিকেট ম্যাচ দেখতে কোনও স্টেডিয়ামে প্রবেশ করতে পারেবেন না ওই দর্শক।

গত নভেম্বরে নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়েছিল ইংল্যান্ড। দুই দেশের মধ্যে প্রথম টেস্ট চলাকালীন এক কিউয়ি দর্শক, ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে লক্ষ্য বৈষম্যমূলক মন্তব্য করেন। অকল্যান্ডের বাসিন্দা ২৮ বছরের ওই যুবককে ধরে ফেলে পুলিশ। তাঁকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি স্টেডিয়াম থেকে বেরও করে দেয়। যদিও এটুকুতে ক্ষান্ত না থেকে ২০২২ সাল পর্যন্ত ওই দর্শককে দেশের মাটিতে হতে চলা সব আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ফাস্ট বোলার জোফ্রা আর্চারের সঙ্গে ঘটা এই ঘটনার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেনতেন প্রকারেণ তারা রুখবে বলেই জানিয়েছে কিউই শিবির। ঘটনার পর তৎপরতা দেখানো পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র আন্টোনি ক্রুমি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 14, 2020, 11:15 [IST]
Other articles published on Jan 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+