
চলছে চতুর্থ টেস্ট
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে চতুর্থ টেস্ট। সেই টেস্টের প্রায় প্রথম দু-দিন ফিল্ডিং করেই কাটান ইংরেজরা। তখনই কোনও এক মুহূর্তে ঘটে এই অপ্রীতিকর ঘটনা।

কী ঘটনা
বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের বার্বাডোজ-জাত ফাস্ট বোলার জোফ্রা আর্চার। সেই সময় একদল অস্ট্রেলিয় ক্রিকেট ফ্যান আর্চারের ব্রিটেশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ। জোফ্রার কাছে পাসপোর্ট দেখতে চান ওই অজি ফ্য়ানরা।

এরপর কী
ওই অজি ক্রিকেট ফ্য়ানদের পাশে অ্যাসেজ দেখতে বসা অন্যরা তাদের বিরুদ্ধে উদ্যোক্তার কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতে অভিযুক্ত অজি ফ্যানদের ওল্ড ট্রাফোর্ডের ক্রিকেট স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। যদিও এ ব্য়াপারে কোনও মন্তব্য করেননি জোফ্রা আর্চার।


Click it and Unblock the Notifications

















