
দোষ স্বীকার পেসারের
নিয়মবিধি ভঙ্গ করায় ইংল্যান্ড দল বৃহস্পতিবার টেস্ট শুরুর কয়েক ঘন্টা আগে জোফরাকে দল থেকে বাদ দেয়। যারপর ইংলিশ ক্রিকেট বোর্ডের বায়ো সিকিউর প্রোটোকল ও জোফরার করোনা ভাইরাস নিয়ে উদাসীন মানসিকতার সমালোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়া তারকা ক্রিকেটার দোষ স্বাকীর করে নেন। সেই সঙ্গে তার ভুলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই বিপদে পড়তে পারত সেটা বুঝে ক্ষমা চেয়ে নিয়েছেন আর্চার।

কী ভুল করেছিলেন আর্চার
দলের নিয়ম ভেঙে আর্চার ব্যক্তিগত গাড়ি করে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফলে তাঁর করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সেই কারণে আগামী পাঁচদিন তিনি আইসোলেশনে থাকতে চলেছেন।

জরিমানা
এবার জানা গিয়েছে জোফরা, করোনা রুখতে তৈরি প্রটোকল ভাঙার কারণে তাঁর জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই নিয়ে আর্চারকে সতর্কও করা হয়েছে।

ম্যাচের আপডেট
অন্যদিকে বেন স্টোকসের ১৭৬ রান ও সিবলের ১২০ রানের দামি ইনিংসে ভর করে দ্বিতীয় টেস্টে ৪৬৯ রানের পাহাড় গড়ে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে ইংল্যান্ড।


Click it and Unblock the Notifications



















