
আর্চারের আয়
বিশ্বকাপ ও অ্যাসেজের সাফল্যের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রথম সারির(সেন্ট্রাল কন্ট্রাক্ট) চুক্তিতে ঢুকে পরেছেন জোফরা।আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ১৪০ দিনের মধ্যে এই মুহূর্তের ইংল্যান্ডের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন আর্চার। বিশেষ করে অ্যাসেজে দারুণ বোলিং করার সুবাদেই তাঁর আয় বাড়িয়ে দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। ভারতীয় মূদ্রায় জোফরার বার্ষিক আয় এখন ৮ কোটি ৮১ লক্ষ টাকার বেশি।

বিরাটের আয়
বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রান্টের এ প্লাস ক্যাটাগরিতে থাকা বিরাটের আয় সেখানে বছরে ৭ কোটি টাকা। বোর্ডের এই চুক্তির ক্যাটাগরিতে রয়েছেন আরও দুই ক্রিকেটার। বিরাট ছাড়া রয়েছেন জসপ্রীত বুমরাহ ও রোহিত শর্মা।

জোফরার সাফল্য
ইংল্যান্ড বিশ্বকাপে ব্রিটিশদের মধ্যে সবচেয়ে বেশি ২০টি উইকেট নিয়েছিলেন জোফরা। সব মিলিয়ে ১৪ ওডিআই খেলে জোফরার সংগ্রহ ২৩ উইকেট, সেখানে ৪ টেস্ট খেলে তাঁর ঝুলিতে রয়েছে ২২ উইকেট আর টি-টোয়েন্টিতে ১ ম্যাচ খেলে ২টি উইকেট পেয়ছেন আর্চার।


Click it and Unblock the Notifications

















