ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করার পর নিজেকে কী উপহার দিয়েছিলেন বিরাট কোহলি?

ফিটনেসের দিক থেকে তিনিই এখন বিশ্বের অন্যতম আইকন। শরীরকে সুস্থ, স্বাভাবিক ও সচল রাখতে তাঁর ডায়েট চার্টে চোখ বোলাতে উদগ্রীব হয়ে থাকেন অনেকে। সেই খাদ্য তালিকা অনুযায়ী দিন কাটানো আম আদমির পক্ষে যে সম্ভব নয়, তা বলাই যায়। এহেন বিরাট কোহলিও নাকি কোনও একদিন নিজের পণ ভেঙেছিলেন। কবে জানেন?

২০১৬-১৭ মরশুমে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্ট হয়েছিল মুম্বই-এ। ওই ম্যাচে ২৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করার সময় প্রচণ্ড গরম ও আর্দ্রতায় তাঁর শরীর ক্লান্ত হয়ে যায়। ইনিংস শেষে সাজঘরে ফিরে তিনি কী করেছিলেন, তা জানিয়েছেন বিরাট নিজেই।

এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক জানিয়েছেন, সাধারণত খেলা চলার সময় তিনি ভারী কিছু খান না। সেই সময় ডাল-ভাত ও কলা খেতেই তিনি বেশি পছন্দ করেন। কিন্তু মুম্বই-তে ইংল্যান্ডের বিরুদ্ধে লম্বা ইনিংস খেলে তিনি এতটাই পরিশ্রান্ত ছিলেন যে তিনি মাংস খাওয়ার মনস্থ করেন বলে জানিয়েছেন বিরাট। জানিয়েছেন, ২৩৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে তিনি মাংস রান্না করেন।

ভারত অধিনায়ক জানিয়েছেন, দলের তৎকালীন ফিটনেস ট্রেনার শঙ্কর বসু নাকি সেই রাতের জন্য তাঁকে যা ইচ্ছা খাওয়ার জন্য ছাড় দিয়েছিলেন। সেই মতো তিনি চিকেন বার্গার, ফ্রাই ও চকোলেট শেক অর্ডার দিয়েছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। যদিও ক্রিকেট খেলার সময় এত খাবার আর কোনওদিন তিনি খাননি বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 2, 2019, 17:30 [IST]
Other articles published on Dec 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+