
বাংলাদেশ ক্রিকেটে করোনা থাবা
শনিবার বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবালের দাদা প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল করোনা আক্রান্তের খবর প্রকাশ পায়। তামিমের পরিবারে মোট চারজন করোনা আক্রান্ত বলে খবর পেলে।

আক্রান্ত প্রাক্তন অধিনায়ক
এরপর বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা করোনায় আক্রান্ত হয়েছেন বলে পরিবার সূত্রে জানানো হয়। তিনি আপতত বাড়িতেই কোয়ারেন্টাইনে করেছেন।

এবার আক্রান্ত আরও এক ক্রিকেটার
এবার বাংলাদেশ ক্রিকেটে নাগিন ডান্সের জনক নাজমুল ইসলাম অপু করোনা আক্রান্ত হয়েছেন বলে বাংলাদেশি মিডিয়া সূত্রে খবর। প্রসঙ্গত বাংলাদেশ দলের তারকা উইকেটকিপার মুশফিকুর রহিম নাগিন ডান্স শুরুর পিছনে একবার বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে কৃতত্ব দিয়েছিলেন। নাজমুলই বাংলাদেশ ক্রিকেটে নাগিন ডান্স সেলিব্রেশনটি শুরু করেছিলেন বলে ধরা হয়। সেই ক্রিকেটার এবার কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হয়েছেন।

পরিবার সহ আক্রান্ত ক্রিকেটার
জানা গিয়েছে শুধু নাজমুলই নয়, তাঁর পুরো পরিবারই করোনা আক্রান্ত হয়েছেন। নাজমুলের বাবা-মাও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংকটে নারায়ণগঞ্জ এলাকায় রাস্তায় নেমে দরিদ্র মানুষদের ত্রাণের কাজে সাহায্য করেছিলেন ক্রিকেটার। সেখান থেকেই তিনি করোনা সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।


Click it and Unblock the Notifications
এটিকে নেতৃত্বাধীন দলের জন্যও আবেগ দেখাবে মোহন সমর্থকরা, আশা আই লিগ জয়ী কোচের


















