শিখর ধাওয়ানের বিস্ফোরণ, জবাবে যা জানাল এয়ারলাইন্স

By Debalina Dutta

ক্ষমা চাইল বিমান সংস্থা। বিমান বন্দরে শিখর ধাওয়ান হেনস্তার ঘটনায় টুইটেই ক্ষমা চাইল তারা। একদিন আগেই বিমান সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন ভারতের ধামাকা ওপেনার ধাওয়ান। তাঁদের জেদের জন্য ধাওয়ানের পরিবারকে দুবাইতে থেকে যেতে হয় অন্যদিকে তিনি চলে যান দক্ষিণ আফ্রিকা সফরে।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দুবাই থেকে কানেক্টিং বিমান ধরার কথা ছিল ভারতীয় দলের সদস্যদের। কিন্তু এমিরেটসের কানেক্টিং বিমানে শিখর ধাওয়ানের পরিবারকে উঠতে বাধা দেওয়া হয়। সেখানে তাঁর সন্তানের বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট চাওয়া হয়। কিন্তু সেসময় সেটা ধাওয়ানদের কাছে ছিল না। ধাওয়ানরা বিমান সংস্থার কর্মীদের বিষয়টি জানান। কিন্তু সামাণ্যতম সহযোগিতা করতেও তারা রাজি হয়নি।

তাঁদেরকে এটাও বোঝাতে চেষ্টা করেন শিখর ধাওয়ান যে এমিরেটসের বিমানেই তাঁরা মুম্বই থেকে দুবাই এসেছেন। সেখানে এই জন্মের পরিচয়পত্র নেওয়া হয়নি। তবুও তাঁরা নিয়ম দেখান। এবং শুধু সেটুকুই নয় তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করতেও ছাড়েননি।

এদিক ধাওয়ানের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে। এরপরই নড়েচড়ে বসে বিমান কর্তৃপক্ষ নিজেদের পোস্টে তারা জানিয়েছে আমরা গোটা ঘটনায় দুঃখিত। আমরা আলাদা করে আপনার সঙ্গে কথা বলে বিষয়টির নিষ্পত্তি করতে চাই। এরপরই তাঁরা একটি লিঙ্ক দেন যেখানে ধাওয়ানকে গোটা বিষয়টি জানাতে বলেন।

বিমানবন্দরে রেখেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যেতে হয় তাঁকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 30, 2017, 17:52 [IST]
Other articles published on Dec 30, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+