এমনটা করলে করোনা পরবর্তী ক্রিকেটে বলে লালা ব্যবহারে ঝুঁকি নেই মত প্রাক্তন ক্রিকেটারের

করোনা থেকে বাঁচতে ক্রিকেটে ইতিমধ্যে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কোভিড পরবর্তী সময়ের ক্রিকেটের জন্য এই নিয়ম এনেছে। সেই নিয়ে ক্রিকেট মহলে অবশ্য ভিন্ন মত। এবার বলের লালার ব্যবহার নিয়ে মতামত জানালেন দেশের প্রাক্তন বোলার অজিত আগারকর।

আগারকর যা বলেছেন

আগারকর যা বলেছেন

আগারকর বলেন, 'করোনা সচেতনতায় ম্যাচের আগে কোভিড-১৯ পরীক্ষা করা আবশ্যক। সেখানে ক্রিকেটারদের রিপোর্ট যদি নেগেটিভ আসে, তখন বলে লালা বা থুতু লাগানোর ক্ষেত্রে ঝুঁকি নেই। '

বোলারদের অসুবিধে নিয়ে আগারকরের মত

বোলারদের অসুবিধে নিয়ে আগারকরের মত

বলে লালার ব্যবহার বন্ধের জন্য পেসাররা সমস্যায় পড়তে চলেছেন বলে মনে করছেন আগারকর। তাঁর মতে বলে লালার ব্যবহারে পেসাররা সুইং করান। বাস্তবে ম্যাচ সিচুয়েশনে লালার ব্যবহার বন্ধে পেসাররা কীভাবে মানিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার।

লালার ব্যবহার নিয়ে কী বলছেন আক্রম

লালার ব্যবহার নিয়ে কী বলছেন আক্রম

লালার ব্যবহার এভাবে বন্ধ হয়ে গেলে, আগামী দিনে পেসাররা যন্ত্রে পরিণত হবে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম এমনটা জানিয়েছেন।

কেন লালার ব্যবহার বন্ধ

কেন লালার ব্যবহার বন্ধ

করোনা মূলত থুতু, হাঁচি, কাশি,স্যালাইভা থেকে ছড়াতে পারে। সেই কারণেই এখন করোনা পরবর্তী পরিস্থিতির নিউ নর্ম্যালে রাস্তায় বেরোলেই মুখে মাস্ক আবশ্যক বলে ডাক্তাররা জানাচ্ছেন। ইতিমধ্যে করোনা সঙ্গে ছয় মাসেরও বেশি সময় যুদ্ধ চলছে। আগামী দিনেও করোনাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে বলে বিজ্ঞানীরা মনে করছেন।প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত নিউ নর্ম্যালে সামাজিক দূরত্বও বজার রাখতে হবে। ক্রিকেট মাঠে অবশ্য মাস্ক বা সামাজিক দূরত্ব বজায় রাস্তা সম্ভব নয়। লালার মাধ্যমে করোনার জীবাণু যাতে সংক্রমিত না হয় সেই কারণেই বলে লালা-র ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া পাঁচ ভারতীয় বোলারের তালিকা দেখে নেওয়া যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 15, 2020, 19:29 [IST]
Other articles published on Jun 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+