
অধিনায়ক হিসেবে বিরাটের পাঁচ বছর
২০১৪ সালে ৯ ডিসেম্বর দেশের হয়ে প্রথমবারের জন্য অধিনায়ক হিসেবে অভিষেক করেন ভিকে। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেড টেস্ট দিয়ে অধিনায়ক বিরাটের পথ চলা শুরু হয়।
প্রথম টেস্টে কোহলির অধিনায়কত্বে ভারত দারুণ লড়াই করেও ৪৮ রানে ম্যাচ হেরেছিল। এরপর পরের ৫ বছরে নেতা হিসেবে অনেক পরিণত হয়েছে বিরাট,এমনটাই মনে করছেন স্পিন কিংবদন্তি ও দেশের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে।

বিরাটকে নিয়ে কী বললেন কুম্বলে
কুম্বলে বছর শেষে বলেছেন, 'এই পাঁচ বছরে বিরাট অনেক পাল্টেছে। অধিনায়ক হিসেবে কোহলি এখন অনেক বেশি পরিণত। ওর অধিনায়কত্বে ভারতীয় দল এখন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে।'
সঙ্গে কুম্বলে আরও জুড়েছেন, 'অধিনায়ক হিসেবে বিরাট এখন অনেক বেশি ক্ষুরধার। ওর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট ২০১৯ সালে দারুণ পারফর্ম্যান্স করেছে। দল যখনই সমস্যায় পড়েছে বিরাট সামনে থেকে লড়াই করে গিয়েছে। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছে।'

একনজরে অধিনায়ক বিরাটের পারফর্ম্যান্স
অধিনায়ক হিসেবে বিরাট ৮৩টি ওডিআইয় ম্যাচের মধ্যে ৬০টিতে জয় পেয়েছেন, ২০টি হার, ১টি টাই ও দুই ম্যাচে কোনও পরিণতি হয়নি। অন্যদিকে ৫৩টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে বিরাট ৩৩টি ম্যাচ জিতেছে, ১০টি টেস্টে হার ও ১০টি টেস্ট ড্র করেছে।
আর টি-টোয়েন্টিতে ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে বিরাট ১৮টি ম্যাচে জয় জিতেছেন, ১১টি হার , একটি ম্যাচে কোনও পরিণতি হয়নি।


Click it and Unblock the Notifications



















