
বুধবার হাসপাতালে ভর্তি
অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবার রাতে ভারতীয় চলচিত্রের কিংবদন্তি এই অভিনেতাকে মুম্বইয়ের হাসপাতালে ভক্তি করা হয়। প্রবীণ অভিনেতার ভাই সেই সংবাদ দিয়েছিলেন। ভর্তির ২৪ ঘন্টার মধ্য়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। প্রখ্যাত অভিনেতা প্রয়াণে বলিউড থেকে খেলার দুনিয়া আজ শোকস্তব্ধ
|
বিশ্বাস করতে পারছেন না বিরাট
বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবার ভারতীয় চলচিত্র জগতের এক মহীরুহের না ফেরার দেশে চলে যাওয়ার খবর বিশ্বাস করতে পারছেন না বলে টুইট করেছেন বিরাট। এদিন ঋষি কাপুরের মৃত্যুতে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সেহওয়াগ-লক্ষ্মণ, কুম্বলেরা শোকবার্তা জ্ঞাপন করেছেন। টুইটে বিরাট লেখেন, 'এটা মেনে নেওয়া যায় না। জোড়া ধাক্কা। কাল ইরফানজী আমাদের ছেড়ে চলে গেলেন। আজ ঋষিজী আমাদের বিদায় জানালেন। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওনার আত্মার শান্তি কামনা করি।'

ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা
অভিনয় জগতের শুরুতে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। স্পোর্টস ড্রামা পাটিয়ালা হাউস সিনেমা ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা। বলিউড তারকাকে অনেক কাছ থেকে দেখেছেন অনুষ্কা।
|
টুইটে অনুষ্কা শোকপ্রকাশে যা লিখেছেন
টুইটে অনুষ্কা লেখেন, ' ঋষি কাপুরের প্রয়াণে আমি কথা হারিয়েছি। এখনও খবরটি বিশ্বাসই করচে পারছি না। গতকাল ইরফান আর এখন... কষ্টে মন ভেঙে গিয়েছে, পুড়ে যাচ্ছি। স্যার আপনাকে অনেক অনেক মিস করছি। ঋষিজীর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।'


Click it and Unblock the Notifications
প্রয়াত ঋষি কাপুর, শোকবার্তা সচিন-শেহওয়াগ-লক্ষ্মণ-কুম্বলে সহ দেশের ক্রীড়া মহলের


















