
২০১৯ সালের বিশ্বকাপ
২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওই একটি ম্যাচ বাদে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বিরাট কোহলি অ্যান্ড কং। সেই বিশ্বকাপ শুরুর ভারতীয় ক্রিকেট দলকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ঋষি কাপুর। যদিও তাঁর স্টাইল ছিল বরাবরের মতোই অন্যরকম।

ভারতীয় দলের বিশেষত্ব
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ অধিনায়ক রোহিত শর্মা, অল রাউন্ডার কেদার যাদব থেকে রবীন্দ্র জাদেজা, ফাস্ট বোলার মহম্মদ শামি থেকে জসপ্রীত বুমরাহ, অধিকাংশ ক্রিকেটারের গালে রাখা মোটা দাঁড়ি নিয়ে ওই বিশ্বকাপে বেশ চর্চা হয়েছিল। তা নিয়ে তেঁতে উঠেছিল সোশ্যাল মিডিয়াও। সেই চর্চায় ঘৃতাহুতি দিয়েছিলেন অভিনেতা ঋষি কাপুর।
|
কী বলেছিলেন ঋষি
ভারতের ২০১৯-র বিশ্বকাপ দল ঘোষণার পর এক মজাদার টুইট করেছিলেন অভিনেতা ঋষি কাপুর। টুইটারে প্রশ্ন করেছিলেন, কেন টিম ইন্ডিয়ার অধিকাংশ ক্রিকেটার গালে দাঁড়ি রাখতে শুরু করেছেন। বিরাটদের বিনা দাঁড়িতে দেখতে ভালো লাগে বলে লিখেছিলেন ঋষি। প্রয়াত অভিনেতার সেই পোস্ট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় মহিলাদের শুভেচ্ছা
মাত্র কয়েক মাস আগে শেষ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। হরমনপ্রীত কৌরদের শুভেচ্ছা জানাতে কোনও কার্পণ্য করেননি ঋষি কাপুর।


Click it and Unblock the Notifications

ঋষি কাপুরের মৃত্যুতে ভেঙে পড়লেন বিরাট, স্ক্রিন শেয়ারের মুহূর্ত বেশি করে মন পড়ছে অনুষ্কার


















