
ঘরেই তৈরি করে ফেললেন গোল গাপ্পা
ঘরবন্দি অবস্থায় বিরাটের জন্য গোল গা়প্পা রান্না করেছেন অনুষ্কা।বলিউড অভিনেত্রী ইনস্টাগ্রামের স্টেটাসে সেই ছবি পোস্ট করেছেন। বিরাট পত্নী ছবি পোস্ট করে লেখেন, 'হোম মেড গোল গাপ্পা।'

ঘরের তৈরি হল বরফি
শুধু গোল গাপ্পাতেই থামেননি অনুষ্কা। বাড়িতেই ব্যাসন দিয়ে বরফি বানিয়েছেন তিনি। এক্ষেত্রে মায়ের সাহায্য পেয়েছেন। ইনস্টাগ্রামের স্টেটাসে বাড়িতে তৈরি বরফি ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন 'ঘরে তৈরি বরফি। মায়ের হাতের কোনও জবাব নেই।'

রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়াতে যা খাচ্ছেন অনুষ্কা
রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়াতে অনুষ্কা সবুজ সব্জি, সঙ্গে টমাটো ও আদা দিয়ে তৈরি চাটনি খাচ্ছেন। সেই ছবিও পোস্ট করেছেন তিনি।

বিরাটের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন
করোনার কারণে আকস্মিৎ লকডাউনে বিরাট-অনুষ্কা দুজনে এই ছুটিতে একে অন্যকে সময় দিতে পারছেন। কাজের ব্যস্ততায় নিজেদের সময় দিতে পারতেন না। এখন অবশ্য লকডাউনে গৃহবন্দি হয়ে অবসরই অবসর। তাই একে অন্যের মধ্যে আরও বেশি করে বোঝাপড়া তৈরি করছেন বিরাট-অনুষ্কা। নিজেদের অবসর সময়ের ভালোবাসার মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন বিরুষ্কা।


Click it and Unblock the Notifications



















