এশিয়া কাপ ২০১৮, বিদ্যুত-গতির রান আউট! প্রশংসায় ভাসলেন রবীন্দ্র জাদেজা, দেখুন টুইটার প্রতিক্রিয়া

একবছর পর এশিয়া কাপ ২০১৮তে ভারতের একদিনের দলে ফিরে এসেই ৪ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। শুক্রবার ফাইনালে বলে সেরকম কিছু করে দেখাতে না পারলেও ব্যাট করার সময়ে লোয়ার অর্ডারে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইনিংসও খেলেন। কিন্তু সেসবের জন্য নয়, ফাইনালের পর সোশ্য়াল মিডিয়ায় জাদেজার সমর্থকদের প্রশংসা পাচ্ছেন তাঁর ফিল্ডিংয়ের জাদুর জন্য।

ফিল্ডিংয়ে জাদেজা বরাবরই অসাধারণ। এশিয়া কাপ ২০১৮-র ফাইনালে আরও একবার তার পরিচয় পাওয়া গেল। তখন বাংলাদেশ ইনিংসের ২৭তম ওভার চলছে। যুজবেন্দ্র চাহাল বল করছিলেন। স্ট্রাইকে ছিলেন বাংলাদেশই ওপেনার লিটন দাস। উল্টো দিকে ছিলেন মহম্মদ মিঠুন।

অফস্টাম্পের উপর ফ্লাইটেড ডেলিভারি ছিল। সজোরে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বলটি পাঠিয়েছিলেন লিটন। নিশ্চিত বাউন্ডারি ছিল। কিন্তু সেখানে ফিল্ডিং করছিলেন 'স্যার' রবীন্দ্র জাদেজা। বিদ্যুত গতিতে বাঁদিকে অনেকটা ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় বলটি বাঁচান তিনি। তারপর মুখ তুলে দেখেন পিচের দিকে।

ততক্ষণে মাঝ পিচ অতিক্রম করে গিয়েছেন মিঠুন। কিন্তু স্ট্রাইক এন্ডে ক্রিকেজর কাছাকাছিই ছিলেন লিটন। জাদেজা দেখেশুনে ঠান্ডা মাথায় বলটি ছোঁড়েন বোলার প্রান্তে চাহালের হাতে। মিঠুন ক্রিজে ফিরতে পারেননি।

তার আগে অবধি বাংলাদেশি ওপেনাররা তাদের স্কোরকে টানছিলেন। তারপর দ্রুত পতন হয়েছিল ইমরুল ও মুশফিকুরের। সেই সময় মিঠুনের আউট বাংলাদেশকে আরও খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। পাকিস্তান ম্যাচে কিন্তু চাপের মুখে ভাল প্রতিরোধ গড়েছিলেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, September 29, 2018, 15:07 [IST]
Other articles published on Sep 29, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+