'বাঁচালে আল্লাহ! ভারতের হাতে পরপর তিন হারতে হল না' - টুইটারে পাক সমর্থকদের ব্যঙ্গের ঝড়

এশিয়া কাপে আরও একটি ম্যাচ, এবং আবারো সেই হার। এশইয়া কাপে একমাত্র হংকং-এর বিরুদ্ধে শক্তিশালী মনে হয়েছে পাকিস্তান দলকে। তারপর থেকে পাকিস্তান দুইবার হেরেছে ভারতের কাছে। আফগানিস্তানের বিরুদ্ধে কোনওক্রমে জয় এসেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে হারের সৌজন্যে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে তারা।

এরফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানি সমর্থকরা হতাশায় ডুবে গিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই হতাশা ব্যঙ্গাত্মক পথে প্রকাশও করেছেন। বাংলাদেশের ২৩৯ রান তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যেই দ্রুত তাদের ৩ উইকেট চলে যাওয়ার সময় থেকেই হতাশ সমর্থকদের ব্যঙ্গ বিদ্রুপের ঝড় আছড়ে পড়তে থাকে টুইটারে।

আরও একবার অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যর্থতা সমর্থকের হতাশায় ঘৃতাহুতি দেয়। তাঁর অধিনায়কত্বের সঙ্গে সঙ্গে তাঁর ব্যাটিং-ও কড়া সমালোচনার মুখে পড়ে।

তবে শুধু সরফরাজই নন, তাঁর দলের বাকিদের অবস্থাও তথৈবচ। এবারের এশিয়াকাপের শুরুর থেকে ধরে নেওয়া হচ্ছিল ভারত-পাকিস্তান ফাইনাল হবে। সেই ম্যাচ ধরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার কথা ছিল। তার প্রথম ম্যাচ ছিল গ্রুপ পর্বে। সেখানে পাকিস্তান ভারতের কাছে হেরেছিল ৮ উিকেটে পরের সাক্ষাত ছিল সুপার ফোরে। সেখানে হার হয় আরও বড়, ৯ উইকেটে।

বুধবার বাংলাশের সঙ্গে তাদের ছিল মরণ-বাঁচন ম্যাচ। ফাইনালে যেতে গেলে জিততেই গত। সেখান থেকে দল বিদায় নেওয়ার পরে অনেক পাক সমর্থকই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ছিটকে যাওয়ায় অন্তত ভারতের কাছে পর পর তিনবার হারের লজ্জার হাত থেকে বাঁচা গেল!

পাকিস্তানের দলের পক্ষে এশিয়া কাপে একটাই পাওনা - শোয়েব মালিকের পারফরম্যান্স। ৫ ইনিংসে ৭০.৩৩ গড় নিয়ে এই বর্ষীয়ান খ্রিকেটার ২১১ রান করেছেন। টপ অর্ডার ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হলেও তিনি মিডল অর্ডারে পাকিস্তানকে ভরসা দিয়েছেন। বাংলাদেশ ম্যাচে অবশ্য তিনি ৩০-এর বেশি এগোতে পারেননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 27, 2018, 20:21 [IST]
Other articles published on Sep 27, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+