এশিয়া কাপ ২০১৮-এর গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন আদিল রাজ। পুলওয়ামার ঘটনার পর যখন ভারতে পাকিস্তান ম্য়াচ বয়কটের আওয়াজ জোরালো হচ্ছে তখন সেই ম্যাচের পক্ষে ব্যাট ধরলেন সেই পাক সমর্থক।
এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি), তিনি বললেন ম্যাচ বয়কটের কোনও প্রভাব সন্ত্রাসবাদীদের উপর পড়বে না। তুলে ধরলেন ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে বা পাকিস্তানের ক্রিকেটাররা ভারতে কীরকম সমাদৃত হয় তার কথা। তুলে ধরলেন দুই দেশের ক্রিকেটারদের পারস্পরিক সুসম্পর্কের বন্ধনের কথা। ম্যাচ করার সপক্ষে আইসিসির দেওয়া তথ্য তুলে জানালেন ভারত-পাক ম্যাচের টিকিটের বিপুল চাহিদার কথাও।
সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, শাহিদ আফ্রিদি, শোয়েব আখতারদের কথাও উঠে এল তাঁর মুখে। সবশেষে দুই দেশের রাজনৈতিক ব্যবধান মিটে যাওয়ার আশাও করলেন। ঠিক কী বললেন তিনি, দেখে নিন ভিডিওতে।
#WATCH: Pakistani cricket fan Adil Taj who sang the Indian national anthem during Indo-Pak Asia Cup match in 2018 on India-Pak clash in World Cup 2019. pic.twitter.com/j4lBrkALZJ
— ANI (@ANI) February 21, 2019
আদিল বরাবরই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক। এর আগে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তিনি বলেছিলেন, পাক প্রধানমন্ত্রীর বলা ভারত শান্তির পথে এক পা বাড়ালে তাঁরা দুই পা বাড়াবেন। সেই কথা মনে করে তিনি ওই পদক্ষেপ নিয়েছিলেন। জানিয়েছিলেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত হওয়ার কয়েকজন ভারতীয় সমর্থক শ্রদ্ধায় উঠে দাঁড়িয়েছিলেন।তাই ভারতের জাতীয় সঙ্গীত হওয়ার সময় তিনি তার সঙ্গে গলা মেলান।