এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে, খেলবে ভারত-পাকিস্তান, জানালেন সৌরভ

By Raj
இந்திய மகளிர் அணியின் அரையிறுதி தோல்வி, கேப்டன் சொல்வது என்ன?- வீடியோ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে। এবং সেখানে ভারত এবং পাকিস্তান দুই দলই খেলবেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

২০১২-১৩ সালে শেষবার পাকিস্তান ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল। তারপরে আর দুই দল কোনওদিন দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের দেশের মাটিতে মুখোমুখি হয়নি।

এবছরের এশিয়া কাপের আসর বসার কথা ছিল পাকিস্তানে। তবে বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানে এশিয়া কাপের আসর বসলে ভারত তাতে অংশগ্রহণ করবে না। এদিনের ঘটনার পর আগামী তিন তারিখ দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এর আগে শেষবার ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়। এবং সেখানে ভারত একপেশে ভাবে খেলে পাকিস্তানকে হারিয়ে দেয়। তারপর ফের একবার এশিয়া কাপের আসরে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 29, 2020, 6:30 [IST]
Other articles published on Feb 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+