
পাকিস্তান এখন নিরাপদ, বার্তা আফ্রিদির
আফ্রিদি জানিয়েছেন, 'পিএসএল থেকে শুরু করে, শ্রীলঙ্কা-বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ আয়োজন করার পর ক্রিকেট বিশ্বের কাছে বার্তা পৌঁছে গিয়েছে। পাকিস্তানে ক্রিকেট খেলতে আসা এখন অনেক বেশি নিরাপদ। সেকারণে নিরাপত্তা নিয়ে আশঙ্কা না করে এবার ভারতকে পাকিস্তানে এসে ম্যাচ খেলতে দেখার আশায় রয়েছি।'

এশিয়া কাপ নিয়ে যা বললেন আফ্রিদি
পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন আফ্রিদি সাফ জানিয়ে দিলেন, 'এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দুই দেশেরই খেলা উচিত। কোনও ধরনের সমস্যা থাকলে নিজেদের মধ্য়ে বৈঠক করে মীমাংসা করা উচিত।'

শেষবার ভারত কবে পাকিস্তান সফরে গিয়েছিল
শেষবার ২০০৬ সালে দ্বৈপাক্ষিক সিরিজ খেলতে পাক সফরে গিয়েছিল ভারত। সফরে তিনটি টেস্ট ও পাঁচটি ওডিআই খেলেছিল ভারত। পরবর্তী সময়ে ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার ঘটনার পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যার পর থেকে পাকিস্তানে গিয়ে ভারত আর ম্যাচ খেলেনি।

শেষবার ভারত-পাক দ্বিপাক্ষিক কবে
শেষবার ২০১২ সালে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে। সেবার ভারতের মাটিতে পাকিস্তান ২টি টি-২০, ৩টি ওডিআই ম্যাচ খেলে গিয়েছিল।


Click it and Unblock the Notifications




















