পাকিস্তানকে সরিয়ে এশিয়া কাপ আয়োজন করতে আসরে নতুন প্রতিযোগী এই দেশ

করোনা ধাক্কায় স্থগিত ক্রিকেট। বিশ্বজুড়ে ভাইরাসের তাণ্ডবের পর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটযজ্ঞ শুরু হতে চলেছে। এরপরই আলোচনায় ক্রিকেটের একাধিক মেগা টুর্নামেন্ট।

সেপ্টেম্বরে এশিয়া কাপ

সেপ্টেম্বরে এশিয়া কাপ

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে সেই টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়া কাপ আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়েছে। বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবর্তে চলতি জুনের শেষ সপ্তাহ পর্যন্ত করোনা কারণে সংকট কী পরিস্থিতিতে দাঁড়ায় তা বুঝে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

কোথায় এশিয়া কাপ আয়োজনের কথা ছিল

কোথায় এশিয়া কাপ আয়োজনের কথা ছিল

টুর্নামেন্টটি পাকিস্তানের আয়োজন করার কথা থাকলেও ভারত পাকভূমে গিয়ে ম্যাচ খেলায় আপত্তি জানালে মার্চের শুরুতে ভেন্যু পরিবর্তন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। করোনা দুর্যোগের কারণে দুবাইয়ে সেই বৈঠক স্থগিত ঘোষণা হয়। পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে দুবাইয়ে হতে পারে।

এবার আসরে শ্রীলঙ্কা

এবার আসরে শ্রীলঙ্কা

এবার জানা যাচ্ছে, এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কা আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানে টুর্নামেন্ট না হলে তা আরব আমিরশাহীতে হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে ২০১৮ সালে এশিয়া কাপের পঞ্চাশ ওভারের আসর আরব আমিরশাহীতে হওয়াতেই এবছর সেটি শ্রীলঙ্কা আয়োজন করার জন্য আগ্রহী। এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত হয়নি।

এবছর এশিয়া কাপ কোন ফর্ম্যাট

এবছর এশিয়া কাপ কোন ফর্ম্যাট

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। সেই আসরের আগে এবছর সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। টুর্নামেন্টটি এবছর টি-২০ ফর্ম্যাটে খেলা হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 10, 2020, 10:59 [IST]
Other articles published on Jun 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+