এশিয়া কাপ, আবু ধাবিতে মরণ-বাঁচন ম্যাচ, টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ

আবু ধাবিতে এশিয়া কাপের আজ মরণ বাঁচন ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফে মোর্তাজা। তিনি জানিয়েছেন আজ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চায় বেঙ্গল টাইগাররা। একটা ভাল শুরু চাইছে তারা। আফগান অধিনায়ক জানিয়েছেন, এই পিচে যে কেউ আগে ব্যাট করতে চাইবে। কিন্তু টসে হারলেও সেটা বড় ব্যাপার হবে না।

পাকিস্তান ম্যাচের থেকে আফগানিস্তান দলে একটিই পরিবর্তন করা হয়েছে। নাজিবুল্লা জাদরানের বদলে খেলছেন সামিউল্লাহ শেনওয়ারি।

অপরদিকে বাংলাদেশের হয়ে এদিন আরও এক ক্রিকেটারের অভিষেক হতে চলেছে। তিনি স্পিনার নাজমুল ইসলাম। বাংলাদেশ মনে করছে তাদের বোলিংয়ে একজন স্পিনার কম পড়ছে। এছাড়া দেশ থেকে উড়ে আশা ইমরুল কায়েস দলে এসেছেন মোসাাদ্দেক হোসেনের জায়গায়। কায়েসই আজ ওপেন করবেন। নাজমুল হোসেন শান্তকে মিডল অর্ডারে পাঠানো হয়েছে।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম এগারো -

বাংলাদেশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মহম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াধ, মাহমদুল্লা, মাশরাফে মোর্তাজা (অধিনায়ক), মেহিদি হাসান, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

আফগানিস্তান: মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লা জানাত, রহমত শাহ, হাসমতুল্লা শহিদি, সামিউল্লাহ শেনওয়ারি, আশগর আফগান (অধিনায়ক), মহম্মদ নবি, গুলবদন নইব, রশিদ খান, আফতাব আলম, মুজিবুর রহমান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 23, 2018, 17:17 [IST]
Other articles published on Sep 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+