এশিয়া কাপ, সুপার ফোর, আজ টিকে থাকার লড়াই বাংলাদেশ ও আফগানিস্তানের

আজ দুবাইতে যখন চলবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ তখন আবু ধাবিতে অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। পাকিস্তান ম্যাচে জয়ের খুব কাছাকাছই পৌঁছেও জিততে পারেনি আফগানিস্তান, আর ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। কাজেই এই ম্যাচে যারাই জিতবে তারাই ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখবে। হারলে বিদায় প্রায় নিশ্চিত।

মরুভূমিতে প্রায়শয়ই মরিচিকা দেখে বিভ্রান্ত হয় মানুষ। মরুশহরে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে আফগানিস্তানের অবস্থাটাও তাই হয়েছিল। জেতার যতটাই কাছে ছিল তারা, ততটাই ছিল দূরে।

জিততে থাকলে অনেক ভুল ত্রুটি জয়ের কার্পেটের তলায় চাপা পড়ে যায়। পাকিস্তানের কাছে হারের পর আফগান দলেরও একটি দুর্বলা প্রকাশ পেয়েছে। তা হল আফগান পেসাররা খুব একটা প্রভাবিত করতে পারছেন না। রাতের আবহাওয়ায় গুলবদন নইব ও আফতাব আলমকে তেমন ভয়ঙ্কর মনে হচ্ছে না। তবে বাংলাদেশের বিরুদ্ধে তাদের দলে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। মরণ-বাঁচন ম্যাচে পরীক্ষা নিরীক্ষায় তারা যাবে না বলেই মনে হয়।

অপরদিকে বাংলাদেশ দলে এখন কিছুই ঠিকঠাক চলছে না। তামিম প্রথম ম্যাচে ছিটকে গিয়েছেন। বর্তমান দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন এখনও অবধি একটি ম্যাচেও দুই অঙ্কের রানেই পৌঁছতে পারেননি। পেস আক্রমণেও মাশরাফি ও রুবেল কিছু করে উঠতে পারেননি। সাকিব আল হাসান বলে ভাল পারফর্ম করলেও ব্যাটিংয়ের দায়িত্ব নিতে ব্যর্থ।

এই অবস্থায় দেশ থেকে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে পাঠানো হয়েছে। তাঁদের দলে যোগ দেওয়ার খবর নাকি আগে জানতেনই না অধিনায়ক মাশরাফি মোর্তাজা। এর থেকেই বোঝা যায় কতটা ডামাডোলে রয়েছে বামলাদেশ। সৌম্য বা কায়েসকে আজ মাঠে দেখা যেতেই পারে।

গ্রুপের আফগানিস্তান ম্যাচে ভাল বল করেছিলেন অভিষেককারী রনি। রুবেলের বদলে তিনি দলে আসতে পারেন। এছাড়া কোপ পড়তে পারে মহম্মদ মিঠুনের উপরও।

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো -

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার / নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মহম্মদ মিঠুন / মোমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াধ, মোসাদ্দেক হোসেন, মেহিদি হাসান, মাশরাফে মোর্তাজা (অধিনায়ক), আবু হায়দার রনি / রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান: মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লা জানাত, রহমত শাহ, হাসমতুল্লা শহিদি, আশগর আফগান (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, গুলবদন নইব, রশিদ খান, আফতাব আলম, মুজিবুর রহমান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 23, 2018, 15:17 [IST]
Other articles published on Sep 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+